দেড় দশক পর ভোটে খাগড়াছড়ি সরকারি কলেজ ছাত্রদলের কাউন্সিল অনুষ্ঠিত


দেড় দশক পর ভোটে খাগড়াছড়ি সরকারি কলেজ ছাত্রদলের কাউন্সিল অনুষ্ঠিত

 

দীর্ঘ ১৫ বছরেরও বেশি সময় পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো খাগড়াছড়ি সরকারি কলেজ ছাত্রদলের কাউন্সিল।

গতকাল সোমবার (২৮ এপ্রিল) দুপুরে মিনিটে কলেজ প্রাঙ্গণে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর উপস্থিত ৩১৬ জন কাউন্সিলরের মধ্যে ২৮৪ জন প্রত্যক্ষ ভোটে আগামী ২ বছরের জন্য সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেন।

সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৩ জন প্রার্থী, আর সাধারণ সম্পাদক পদে ১ জন নারীসহ ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোট গণনা শেষে সভাপতি পদে ১১১ ভোট পেয়ে নির্বাচিত হন মাসুদ রানা এবং সাধারণ সম্পাদক পদে ৯১ ভোট পেয়ে নির্বাচিত হন সাজ্জাদুল ইসলাম।

কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি আরিফুল ইসলাম আরিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক তানভীর আহমেদ তানু, খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সভাপতি শাহেদুল ইসলাম সুমনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ জানান, দীর্ঘদিন পর এমন একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে ছাত্রদলের নেতৃত্ব নির্বাচন হওয়ায় ছাত্রদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

এ সময় কেন্দ্রীয় নেতারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দেশের মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে ছাত্রদল কাজ করে যাচ্ছে এবং এ কাউন্সিল তারই একটি অংশ

Ads