ব্রাহ্মণবাড়ীয়ায় ছাত্রদলের উদ্যোগে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন ফরম বিতরণ

নিজস্ব প্রতিবেদক

১২ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:২৮ পিএম


ব্রাহ্মণবাড়ীয়ায় ছাত্রদলের উদ্যোগে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন ফরম বিতরণ

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দেশব্যাপী নেতাকর্মীদের তথ্য হালনাগাদ ও সদস্য সংগ্রহের অংশ হিসেবে ব্রাহ্মণবাড়ীয়ার অধিনস্ত সকল কলেজ সমূহে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় সংসদের উদ্যোগে কলেজ ভিত্তিক নেতাকর্মীদের মাঝে সদস্য সংগ্রহ ও নবায়ন ফরম বিতরণ করা হয়েছে। 

এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা। অন্যাদের মধ্যে মধ্যে উপস্থিত ছিলেন ব্রাহ্মণ বাড়ীয়া জেলা ছাত্রদলের আহবায়ক শাহিনুর রহমান শাহিন ও সদস্য সচিব সমির চক্রবর্তী সহ অন্যান্য নেতৃবৃন্দ।নিম্নেে উক্ত কলেজ সমূহের নামের তালিকা তুলে ধরা হল।

কলেজ সমূহের নাম-
১, সরাইল সরকারি কলেজ ছাত্রদল
২, নাসিরনগর সরকারি কলেজ ছাত্রদল
৩, কসবা সৈয়দাবাদ সরকারি কলেজ
৪, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ছাত্রদল
৫, কসবা তফাজ্জল আলী ডিগ্রি কলেজ
৬, ব্রাহ্মণবাড়িয়া সরকারি পলিটেকনিক ইনস্টিটিউশন
৭, কসবা চারাগাছ ডিগ্রি কলেজ
৮, আশুগঞ্জ ফিরোজ মিয়া সরকারি কলেজ
৯, বাঞ্চারামপুর সরকারি কলেজ ছাত্রদল
১০, নবীনগর সরকারি কলেজ ছাত্রদল
১১, আখাউড়া শহীদ স্মৃতি সরকারি কলেজ

উল্লেখ্য, গত ২০ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ জন্য দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীকে আহ্বায়ক এবং কোষাধ্যক্ষ এম রশিদুজ্জান মিল্লাতকে সদস্য সচিব করে বিএনপির প্রাথমিক সদস্য পদ নবায়ন কার্যক্রম কমিটি গঠন করা হয়। 

 

Ads