গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টিতে জৈব প্রযুক্তির গুরুত্বঃ প্রেক্ষিত বাংলাদেশ
১৬ অক্টোবর ২০২৪, ০১:০২ পিএম
বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ, যেখানে অধিকাংশ জনগণ গ্রামীণ এলাকায় বসবাস করে এবং কৃষির ওপর নির্ভরশীল। বাংলাদেশের প্রেক্ষাপটে গ্রামীণ কর্মসংস্থানে জৈব প্রযুক্তি (Biotechnology) আধুনিক বিজ্ঞানভিত্তিক পদ্ধতি যা কৃষি উৎপাদন, প্রাণিসম্পদ ও পরিবেশ ব্যবস্থাপনায় বিশেষ ভুমিকা পালন করছে। এ প্রযুক্তির যথাযথ প্রয়োগ গ্রামীণ অর্থনীতিতে উলেখযোগ্য পরিবর্তন এনে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারে। এবং এই ধারাবাহিকতায় গ্রামীণ কর্মসংস্থান বলতে এমন কর্মসংস্থানের সুযোগকে বোঝায়, যা মূলত গ্রামীণ এলাকায় বসবাসকারী জনগণের জন্য তৈরি হয়।
গ্রামীণ কর্মসংস্থান কৃষি, মৎস্য, পশুপালন, ক্ষুদ্র ও কুটির শিল্প, হস্ত শিল্প, ক্ষুদ্র উদ্যোক্তা কার্যক্রম, পরিবহন, পর্যটন, এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) সহ বিভিন্ন খাতে হতে পারে। গ্রামীণ কর্মসংস্থানের লক্ষ্য হলো গ্রামীণ জনগোষ্ঠীর জীবিকা নির্বাহের সুযোগ বৃদ্ধি করা, দারিদ্র্যতা হ্রাস করা, এবং স্থানীয় অর্থনৈতিক উন্নয়নে ভ‚মিকা রাখা। জৈব প্রযুক্তি এমন একটি প্রযুক্তি যা জীববিজ্ঞান ও প্রকৌশল বিজ্ঞানের মাধ্যমে উদ্ভাবিত হয়। এটি জীবিত জীব বা তাদের অংশ ব্যবহার করে নতুন পণ্য উৎপাদন, উন্নয়ন ও সংরক্ষণ প্রক্রিয়া সম্পাদন করে। উদাহরণস্বরূপ, জিন পরিবর্তন, টিস্যু কালচার, বায়োফার্টিলাইজার এবং বায়োফুয়েল উৎপাদনে প্রক্রিয়াগুলো জৈব প্রযুক্তির অংশ। বাংলাদেশ প্রেক্ষাপটে গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টিতে জৈব প্রযুক্তির গুরুত্ব অপরিসীম। গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টিতে জৈব প্রযুক্তির গুরুত্ব নিয়ে নিম্নে আলোচনা করা হলোঃ
কৃষি উৎপাদনে বৃদ্ধি এবং নতুন পণ্যের সংযোজন
জৈব প্রযুক্তি কৃষিতে উন্নততর ফসলের জাত উদ্ভাবন ও উৎপাদনের পরিমাণ বাড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে। উদাহরণস্বরূপ, টিস্যু কালচার পদ্ধতিতে দ্রুত চারা উৎপাদন এবং জিন পরিবর্তিত (GM) ফসলের মাধ্যমে রোগ প্রতিরোধী ও উচ্চফলনশীল জাতের উন্নয়ন সম্ভব। এ ধরনের প্রযুক্তির ব্যবহারে কৃষকরা ফসল উৎপাদনে সফলতা পায়, যা নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে। জৈব প্রযুক্তির কিছু প্রধান উপকারিতার মাঝে রয়েছে মাটির স্বাস্থ্য রক্ষায় জৈব সার ও কম্পোস্টের মাধ্যমে মাটির জৈব পদার্থ বৃদ্ধি পায়, যা মাটির গুণগত মান উন্নত করে এবং ফসলের ফলন বাড়ায়। পরিবেশ সুরক্ষায় জৈব প্রযুক্তি রাসায়নিকের পরিবর্তে প্রাকৃতিক পদ্ধতি ব্যবহার করে, যা মাটি, পানি এবং বায়ুর দূষণ কমায় এবং জীববৈচির্ত্য রক্ষা করে।
জৈব সার ও কৃষি-জীব প্রযুক্তি
জৈব সার এবং বায়োফার্টিলাইজারের ব্যবহার বাড়িয়ে কৃষি উৎপাদন বৃদ্ধি করা সম্ভব। এতে মাটির উর্বরতা বাড়ে এবং রাসায়নিক সার ব্যবহার কমানো যায়, যা পরিবেশবান্ধব। ফলে গ্রামে জৈব সার তৈরির খামার গড়ে তোলা যায়, যা কর্মসংস্থান সৃষ্টি করে।
মৎস্য ও পশুপালন ক্ষেত্রে প্রযুক্তির প্রয়োগের গুরুত্ব
বায়োটেকনোলজি প্রাণিসম্পদ ও মৎস্য উৎপাদনে গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখে। উন্নত প্রজনন প্রযুক্তি ও খাদ্য উৎপাদনের মাধ্যমে উৎপাদনশীলতা বাড়ানো সম্ভব, যা গ্রামীণ অর্থনীতির জন্য কর্মসংস্থানের নতুন ক্ষেত্র তৈরি করে। মৎস্য ও পশুপালন ক্ষেত্রে প্রযুক্তির গুরুত্ব অত্যন্ত বেশি, কারণ এটি উৎপাদনশীলতা বাড়ানো, খরচ কমানো, এবং কর্মসংস্থান সৃষ্টিতে উল্লেখযোগ্য ভুমিকা পালন করে। আধুনিক প্রযুক্তির প্রয়োগ গ্রামীণ অর্থনীতি এবং খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করেছে। প্রযুক্তির ব্যবহারে মাছ এবং পশুর উৎপাদনশীলতা অনেক বেশি বৃদ্ধি করা সম্ভব। উন্নত প্রজাতির মাছ ও গবাদি পশু উৎপাদনের জন্য জেনেটিক ইঞ্জিনিয়ারিং, কৃত্রিম প্রজনন (Artificial Insemination), এবং উন্নত ফিড প্রযুক্তি ব্যবহার করা সম্ভব।
পশুপালন খাতে প্রযুক্তির প্রয়োগের গুরুত্ব
পশুপালন খাতে প্রযুক্তির প্রয়োগের গুরুত্ব অত্যন্ত বিশাল, কারণ এটি উৎপাদনশীলতা বাড়ানো, রোগ নিয়ন্ত্রণ করা, খরচ কমানো, এবং গ্রামীণ অর্থনীতি উন্নত করার ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী ভ‚মিকা পালন করে। আধুনিক প্রযুক্তির সাহায্যে পশুপালন খাতে নতুন নতুন উদ্ভাবন এবং উন্নয়ন সম্ভব হয়েছে, যা কৃষকদের জীবনযাত্রার মান বৃদ্ধি এবং দেশীয় অর্থনীতির উন্নয়ন ঘটছে প্রতিনিয়ত। উন্নত প্রজনন প্রযুক্তি, যেমন কৃত্রিম প্রজনন (অৎঃরভরপরধষ ওহংবসরহধঃরড়হ) ও ভ্রƒণ স্থানান্তর (ঊসনৎুড় ঞৎধহংভবৎ) প্রযুক্তির মাধ্যমে উন্নতমানের জাতের গবাদি পশু উৎপাদন সম্ভব হচ্ছে । এর ফলে দুধ ও মাংস উৎপাদন বৃদ্ধি পায়, যা কৃষকের আয় বাড়ায় এবং খাদ্য সরবরাহ বৃদ্ধি করে।
জৈব জ্বালানি উৎপাদন
জৈব প্রযুক্তির মাধ্যমে বায়োগ্যাস এবং অন্যান্য জৈব জ্বালানি উৎপাদন পরিবেশবান্ধব এবং খরচ সাশ্রয়ী। বাংলাদেশের গ্রামীণ এলাকায় বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন করে স্থানীয় জনগণ জৈব বর্জ্য থেকে জ্বালানি উৎপাদন করতে পারছে, যা একটি টেকসই কর্মসংস্থান তৈরি করছে। এই প্রযুক্তি ব্যবহার করে জৈব সারও উৎপাদন করা যায়, যা কৃষিক্ষেত্রে ব্যবহার করা হয় এবং পরিবেশ দূষণ কমায়। নারী কর্মসংস্থান বৃদ্ধি জৈব প্রযুক্তির মাধ্যমে কৃষি, পশুপালন, এবং ক্ষুদ্র শিল্প খাতে নারীর অংশগ্রহণ বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে গ্রামীণ নারীরা পশুপালন, মৎস্য চাষ, এবং খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাতে জৈব প্রযুক্তি ব্যবহার করে কর্মসংস্থান সৃষ্টি করতে সক্ষম হচ্ছেন। এতে নারীদের আর্থিক স্বাবলম্বিতা বাড়ছে এবং পরিবারে তাদের ভুমিকা শক্তিশালী হচ্ছে।
গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টিতে জৈব প্রযুক্তির চ্যালেঞ্জসমুহ
গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টিতে জৈব প্রযুক্তির গুরুত্ব অত্যন্ত বেশী হলেও এর বাস্তবায়ন ও বিস্তারের ক্ষেত্রে কিছু উল্লেখযোগ্য চ্যালেঞ্জ রয়েছে। বাংলাদেশে বিশেষ করে গ্রামীণ অঞ্চলে জৈব প্রযুক্তি বাস্তবায়নের পথে যেসব বাধা রয়েছে তা সমাধান করতে না পারলে এই প্রযুক্তির পূর্ণ সম্ভাবনাকে কাজে লাগানো কঠিন হয়ে দাঁড়াবে। নিচে গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টিতে জৈব প্রযুক্তির গুরুত্বের চ্যালেঞ্জগুলো আলোচনা করা হলো:-
- অধিকাংশ জনগণের প্রযুক্তি জ্ঞান এবং দক্ষতার অভাবঃ
গ্রামীণ অঞ্চলে বসবাসকারী মানুষের মধ্যে অনেকেরই জৈব প্রযুক্তির কার্যকরী ব্যবহারের জন্য পর্যাপ্ত জ্ঞান ও দক্ষতা নেই। তারা নতুন প্রযুক্তি ব্যবহারের উপায় এবং এর উপকারিতা স¤পর্কে সচেতন নয়। ফলে প্রযুক্তির ব্যবহার বা তার সঠিক প্রয়োগে জড়তা দেখা দেয়, যা কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে বাধা সৃষ্টি করে। - অর্থায়ন এবং বিনিয়োগের সীমাবদ্ধতাঃ
জৈব প্রযুক্তি গ্রহণ এবং বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অর্থের অভাব অন্যতম প্রধান চ্যালেঞ্জ। অনেক ক্ষেত্রেই গ্রামীণ খামারিরা বা উদ্যোক্তারা প্রয়োজনীয় প্রযুক্তি ব্যবহারের জন্য বিনিয়োগ করতে সক্ষম নয়। ফলে ক্ষুদ্র ও মাঝারি কৃষকরা জৈব প্রযুক্তি গ্রহণে দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে এবং এর ফলে উৎপাদনশীলতা ও কর্মসংস্থান সম্ভাবনাগুলো যথাযথভাবে কাজে লাগানো সম্ভব হয় না। - উন্নত অবকাঠামোর অভাবঃ
বাংলাদেশের গ্রামীণ এলাকাগুলোর একটি বড় সমস্যা হলো অবকাঠামোর অভাব। উন্নত প্রযুক্তি বাস্তবায়নের জন্য বিদ্যুৎ, পানি সরবরাহ, এবং পরিবহন ব্যবস্থার উন্নয়ন অপরিহার্য। অনেক গ্রামীণ এলাকায় এসব অবকাঠামোর যথাযথ ব্যবস্থা না থাকায় জৈব প্রযুক্তি ব্যবহারে বাধা সৃষ্টি হয় এবং কর্মসংস্থানের সুযোগও সঠিকভাবে তৈরি করা সম্ভব হয় না। - শিক্ষা ও প্রশিক্ষণের ঘাটতিঃ
জৈব প্রযুক্তির ব্যবহার কার্যকর করতে হলে গ্রামীণ জনগোষ্ঠীর জন্য প্রশিক্ষণ ও শিক্ষা কর্মসূচি চালু করা অপরিহার্য। কিন্তু বর্তমানে সেই পরিমাণ প্রশিক্ষণ ব্যবস্থা এবং শিক্ষা কর্মসূচি উপলব্ধ নেই, যা তাদেরকে আধুনিক প্রযুক্তি ব্যবহারে দক্ষ করে তুলতে পারে। ফলে অনেক ক্ষেত্রেই প্রয়োজনীয় জ্ঞান ও প্রযুক্তিগত সক্ষমতার অভাবে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে বাধা সৃষ্টি হয়। - বাজার ব্যবস্থাপনা ও বিপণন জটিলতাঃ
জৈব পণ্য উৎপাদন করে তা বিক্রি করার জন্য সঠিক বাজার ব্যবস্থাপনা ও বিপণন কাঠামো তৈরি না হলে উৎপাদন বৃদ্ধির পরও কৃষকরা ন্যায্য মূল্য পায় না। অনেক ক্ষেত্রেই গ্রামীণ উৎপাদকরা জৈব পণ্য উৎপাদন করে ঠিকমতো বাজারজাত করতে পারেন না, ফলে তাদের আয় বাড়ে না এবং কর্মসংস্থানও টেকসই হয় না। - টেকনোলজি অ্যাক্সেসের সীমাবদ্ধতাঃ
জৈব প্রযুক্তি ব্যবহারের জন্য উন্নত যন্ত্রপাতি, বীজ, এবং অন্যান্য উপকরণ সহজলভ্য হওয়া দরকার। কিন্তু গ্রামীণ এলাকায় এসব উপকরণ সহজে পাওয়া যায় না। ফলে কৃষকরা জৈব প্রযুক্তি ব্যবহার করে উৎপাদন বাড়াতে পারেন না এবং কর্মসংস্থানের সুযোগও কমে যায়। - পরিবেশগত ঝুঁকি এবং স্বাস্থ্যগত প্রভাবঃ
কিছু জৈব প্রযুক্তি, যেমন জেনেটিক্যালি মডিফাইড ফসল, দীর্ঘমেয়াদে পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এছাড়া, পরিবেশগত সমস্যার সঙ্গে জড়িত ঝুঁকির কারণেও এই প্রযুক্তির ব্যাপক গ্রহণযোগ্যতা প্রায়শই বাধাগ্রস্ত হয়। ফলে কৃষকরা এই প্রযুক্তি গ্রহণে দ্বিধাগ্রস্ত থাকে এবং কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনা বাধাপ্রাপ্ত হয়। - নীতিগত এবং প্রশাসনিক জটিলতাঃ
জৈব প্রযুক্তি ব্যবহার করে উৎপাদন বাড়ানোর জন্য সরকারের সঠিক নীতি ও সহযোগিতা প্রয়োজন। অনেক ক্ষেত্রেই সরকারী নীতিমালা বা আইনি জটিলতার কারণে জৈব প্রযুক্তির বিস্তার বাধাগ্রস্ত হয়। ফলে, জৈব প্রযুক্তি ব্যবহার করে কর্মসংস্থান তৈরির প্রক্রিয়া ধীরগতিতে চলে। - সচেতনতার অভাবঃ
জৈব প্রযুক্তির গুরুত্ব এবং এর ব্যবহার স¤পর্কে গ্রামীণ জনগণের মাঝে সচেতনতার অভাব রয়েছে। কৃষক ও উদ্যোক্তারা অনেক ক্ষেত্রেই জানেন না যে, জৈব প্রযুক্তির মাধ্যমে তারা কীভাবে উৎপাদনশীলতা বৃদ্ধি এবং কর্মসংস্থান তৈরি করতে পারবেন। - জৈব প্রযুক্তি স¤পর্কে ভুল ধারণাঃ
অনেক সময় সাধারণ মানুষ জৈব প্রযুক্তি এবং তার সুবিধা স¤পর্কে ভুল ধারণা পোষণ করে থাকে। যেমন, জেনেটিক্যালি মডিফাইড ফসল বা পশু প্রজনন প্রযুক্তি স¤পর্কে নেতিবাচক মনোভাব অনেকের মধ্যে কাজ করে। এর ফলে, এই প্রযুক্তি গ্রহণে তারা অনীহা প্রকাশ করে এবং সম্ভাব্য কর্মসংস্থানের সুযোগও হারিয়ে যায়।
গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টিতে জৈব প্রযুক্তির গুরুত্বের ভবিষ্যৎ বাস্তবায়নঃ
গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টিতে জৈব প্রযুক্তির গুরুত্বের ভবিষ্যৎ বাস্তবায়ন বাংলাদেশের গ্রামীণ অর্থনীতিতে জৈব প্রযুক্তির গুরুত্ব ক্রমবর্ধমান। এই প্রযুক্তি গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি, কৃষি উৎপাদন বৃদ্ধি, এবং অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করতে পারে। ভবিষ্যতে এর সফল বাস্তবায়নের জন্য কিছু কৌশল ও পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। যেমন:
* প্রযুক্তি প্রশিক্ষণ ও শিক্ষা
* অর্থায়ন ও বিনিয়োগ
* অবকাঠামোগত উন্নয়ন
* বাজার ব্যবস্থাপনার উন্নয়ন
* গবেষণা ও উন্নয়ন
* সচেতনতা বৃদ্ধি
* টেকসই কৃষি উৎপাদন
* জনস্বাস্থ্য এবং নিরাপত্তা
* নারীদের ক্ষমতায়ন
* শিল্প এবং উদ্যোক্তা উন্নয়ন
তাজীম আহম্মাদ
এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়।



































