অবরোধে ফাঁকা গাবতলী, ছাড়ছে না দূরপাল্লার বাস
০৮ নভেম্বর ২০২৩, ০৩:৫৬ পিএম
ছবি- সংগৃহীত।
একদফা দাবি আদায়ে তৃতীয় দফায় দেশব্যাপী ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপিসহ অন্যান্য দল।
বুধবার (৮ নভেম্বর) ভোর ৬টা থেকে শুরু হওয়া এ অবরোধের প্রথম দিন সকালে ফাঁকা দেখা গেছে রাজধানীল গাবতলী বাস টার্মিনাল। সব সময় 'জেগে থাকা' গুরুত্বপূর্ণ এ টার্মিনালে সকালে লোকজনের তেমন একটা আনাগোনা নেই।
গাবতলী টার্মিনাল ঘুরে দেখা যায়, ফাঁকা রয়েছে গাবতলী বাস টার্মিনাল। নেই লোকজনের চলাচল। ছেড়ে যাচ্ছে না দূরপাল্লার কোনো বাস, অধিকাংশ কাউন্টারও বন্ধ। যাত্রী যদিও দু-একজন আসছেন, কিন্তু বাস না ছাড়ায় তারাও পড়েছেন বিপাকে।
টার্মিনাল ঘুরে এক যাত্রীর সঙ্গে কথা হলে তিনি বলেন, কাউন্টারে যোগাযোগ করলাম। তারা বলল, দু-একজন যাত্রী নিয়ে বাস নাকি ছাড়বে না। এখন আমার যাওয়াটা জরুরি। দেখি কী করা যায়।
সরকারের পদত্যাগের একদফা দাবি আদায়ে বিএনপির তৃতীয় দফায় দেশব্যাপী ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি চলছে। আজ ভোর ৬টায় শুরু হওয়া এ কর্মসূচি চলবে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত।




























