মির্জাপুরে বই বোঝাই ট্রাক উল্টে পুকুরে

শামীম মিয়া

২০ সেপ্টেম্বর ২০২৩, ১১:০৪ পিএম


মির্জাপুরে বই বোঝাই ট্রাক উল্টে পুকুরে

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার পুষ্টকামুরী এলাকায় বই বোঝাই ট্রাক উল্টে পুকুরে।

 

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার পুষ্টকামুরী এলাকায় আলহাজ্ব শফি উদ্দিন মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই নিয়ে যাওয়ার সময় বিদ্যালয়ের দক্ষিণ পাশে বই বোঝাই ট্রাক উল্টে পুকুরে পড়ে গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনাটি ঘটেছে বুধবার সকাল ১০টার দিকে পুষ্টকামুরী এলাকায়।

 

উপজেলা শিক্ষা অফিসার শরীফ উদ্দিন জানান,আগামী বছরের জন্য সারা মির্জাপুরে প্রাথমিকের ১ লাখ ৪৮ হাজার ৭৬৭টি বইয়ের চাহিদা রয়েছে।এরমধ্যে বুধবার সকালে একটি ট্রাকে প্রায় ৭০ হাজার বই নিয়ে পুষ্টকামুরী এলাকায় অবস্থিত আলহাজ্ব শফি উদ্দিন মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশে পৌছালে ঢালাই রাস্তা দেবে গিয়ে বই বোঝাই ট্রাকটি পুকুরে পড়ে যায়।ট্রাক উল্টে কতগুলো বই নষ্ট হতে পারে এটা ধারণা করা যাচ্ছে না।

 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিলা বিনতে মতিন জানান,খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।রেকারের মাধ্যমে বই ভর্তি ট্রাকটি উদ্ধারের চেষ্টা চলছে।

Ads