বাগেরহাটে কৃষি ও ইউনিয়ন পরিষদের সেবা নিশ্চিত করতে গনশুনানী অনুষ্ঠিত
১৫ সেপ্টেম্বর ২০২১, ০৩:৫১ এএম
ছবি- প্রতিদিনের চিত্র।
বাগেরহাটে বেসরকারী উন্নয়ন সংস্থা বাধঁনের উদ্দোগে স্থানীয় পর্যায়ে কৃষি ও ইউনিয়ন পরিষদের সেবার মান নিয়ে গনশুনানী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) বিকালে দি এশিয়া ফাউন্ডেশনের অর্থায়নে সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের হলরুমে এ গনশুনানী অনুষ্ঠিত হয়।
বেসরকারী উন্নয়ন সংস্থা বাধঁনের নির্বাহী পরিচালক এস এম মঞ্জুরুল হাসান মিলনের সভাপতিত্বে ও বাধঁনের প্রকল্প সমন্বয়কারী মোঃ সোহাগ হাওলাদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোছাব্বেরুল হক।
এ সময় বাগেরহাট সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভিন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা সাদিয়া সুলতানা, বাগেরহাট ফাউন্ডেশনের সাধারন সম্পাদক আহাদ উদ্দিন হায়দার, বাগেরহাট প্রেসক্লাবের সাধারন সম্পাদক আলহাজ¦ তালুকদার আব্দুল বাকি, ডিস্টিক্ট ফ্যাসিলিটেটর পার্থ প্রতিমসেনসহ সাংবাদিক, সচেতন নাগরিক, কৃষি ও ইউনয়ন পরিষদের সেবা দাতা ও গ্রহিতাগণ উপস্থিত ছিলেন।
গনশুনানীতে ইউনিয়ন পরিষদে সাধারন মানুষের সেবার মান ও বিভিন্ন অনিয়মের বিষয় তুলে ধরা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাব্বেরুল হক বলেন, সরকারী নিয়ম মেনে সঠিক ভাবে যেন সাধারন মানুষের সেবা নিশ্চিত করা হবে বলে সকলকে আশ্বাস দেন। তিনি আরো বলেন, দীর্ঘদিন ধরে বেসরকারী উন্নয়ন সংস্থা বাধঁন ইউনিয়ন পরিষদের সচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে কাজ করে যাচ্ছে এটি উদ্দোগ উপজেলা পরিষদের সেবার মান আরো বৃদ্ধি করবে বলে জানান ।




























