বলিভিয়ার প্রেসিডেন্টের প্রেমিকা গাব্রিয়েলা যাপাতা গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

২৭ ফেব্রুয়ারি ২০১৬, ০৪:৪৯ পিএম


বলিভিয়ার প্রেসিডেন্টের প্রেমিকা গাব্রিয়েলা যাপাতা গ্রেপ্তার

প্রতিদিনের চিত্র ডেস্ক :: বলিভিয়ার প্রেসিডেন্ট ইভো মোরালেসের প্রেয়সী হিসাবে পরিচিত গাব্রিয়েলা যাপাতাকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।

মোরালেসকে চতুর্থবারের মতো প্রেসিডেন্ট নির্বাচনের সুযোগ দিতে আনা একটি প্রস্তাব গণভোটে হেরে যাওয়ার কয়েকদিনের মধ্যেই এই ঘটনা ঘটলো।

গাব্রিয়েলা যাপাতা একটি চীনা নির্মাণ প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। ওই চীনা প্রতিষ্ঠান কয়েক মিলিয়ন ডলারের রাষ্ট্রীয় কাজের চুক্তির পেয়েছিল। প্রেসিডেন্ট মোরালেসকে ওই কোম্পানিকে কাজ দেয়া নিয়ে সমালোচনায় পড়তে হয়েছিল। যদিও তিনি এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছেন।

বিশ্লেষকরা মনে করেন, গণভোটে হেরে যাওয়ার ক্ষেত্রেও এ কেলেঙ্কারির ভূমিকা রয়েছে। যদিও প্রেসিডেন্টের দাবি, তার বিরুদ্ধে নোংরা যুদ্ধের সূচনা হয়েছে।

Ads