চাঁদে এলিয়েন দ্বারা ধর্ষণ হল নারী
১৭ ডিসেম্বর ২০১৫, ১০:৩৯ পিএম
প্রতিদিনের চিত্র ডেস্ক :: ধর্ষণের কথা প্রায়ই শুনা যায় কিন্তু কোনও মহিলাকে এমন অভিযোগ আনতে কি কেউ শুনেছেন, যে তিনি এক এলিয়েনের দ্বারা ধর্ষিত হয়েছেন? তাও আবার পৃথিবীতে নয়, চাঁদের মাটিতে! শুনে অবাক লাগলেও সত্যিই এমনটা দাবি করেছেন এক প্রাক্তন বিমান বাহিনীর কর্মী।
আমেরিকার প্রাক্তন সেনা কর্মী ইসলে বিশ্বের প্রথম মহিলা, যিনি অভিযোগ করেছেন, খানিকটা সরীসৃপ আকারের একটি ভিন গ্রহের প্রাণী তাঁকে একাধিকবার ধর্ষণ করেছে। তাও আবার চাঁদের মাটিতে! ২৫ বছর বয়সে নেভাদায় রাডার ট্র্যাকিং অফিসার হিসেবে কাজ করার সময় নাকি তাঁর সঙ্গে এই অভাবনীয় ঘটনাটি ঘটে।
ইসলের বর্ণনা অনুযায়ী, মানুষের মতো আকৃতি অথচ একটি লেজ রয়েছে। চোখ দু’টি হলুদ রঙের ও লম্বালম্বি চেহারা।
এমনই অদ্ভূত চেহারার প্রাণী তাঁকে চাঁদের এক প্রান্তে নিয়ে গিয়ে শ্লীলতাহানি করে। তাঁকে মাদক জাতীয় কোনও দ্রব্য খাইয়ে দেওয়া হয়েছিল বলে ঘটনাটি এখন স্পষ্ট মনে পড়ে না ইসলের। সেই কারণে তিনি সম্মোহনের মাধ্যমে ঘটনাটি মনে করার চেষ্টা করেন।
এই ধরনের খবরকে সংবাদমাধ্যম উৎসাহ দেয় না। অথবা সত্যি বলে দাবিও করে না। কেবলমাত্র ইসলের অভিযোগের ওপর ভিত্তি করেই এমন বিরল খবর আপনাদের সামনে তুলে ধরা হল।

































