ভারতে ২৮ দিনের এক কন্যাশিশু যৌন নির্যাতনের শিকার
০৮ ডিসেম্বর ২০১৫, ০৭:৩৬ পিএম
আন্তজাতিক ডেস্ক :: মূল্যবোধ অবক্ষয়ের এ সমাজে ২৮ দিনের এক কন্যাশিশু যৌন নির্যাতনের শিকার হয়েছে! শুনে অবিশ্বাস্য ও আশ্চর্য লাগলেও এমনই ঘটনা ঘটেছে ওই রাজ্যের বুলন্দশহরে। মানুষের অধঃপতন কোথায় গিয়ে পৌঁছেছে তারই সদ্য দৃষ্টান্ত উঠে এসেছে ভারতের উত্তরপ্রদেশের একটি ঘটনায়।
কলকাতার সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা এক প্রতিবেদনে এমন তথ্যই জানিয়েছে। ২৮ দিনের ওই শিশুর ওপর যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। শিশুটির অবস্থার অবনতি হওয়ায় তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। গত শনিবারে ঘটনাটি ঘটে।
পুলিশ জানিয়েছে, শনিবার গ্রামে ভোট চলছিল। শিশুটির মা-বাবা যখন ভোট দিতে গিয়েছিলেন সেই সময়েই এই অমানবিক ঘটনাটি ঘটে বলে অভিযোগ।
শিশুটির বাবা-মা আসিফ নাগলা (২৫) নামে গ্রামেরই এক প্রতিবেশীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করে । ঘটনার পর থেকেই আসিফ নাগলা পলাতক রয়েছে। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

































