সিরিজ কনসার্ট ট্যুরে মাইলস
০৭ অক্টোবর ২০১৬, ০৬:১৯ পিএম
।। প্রতিদিনের চিত্র ডেস্ক ।। মাইলস মানেই একটি কমপ্লিট কনসার্ট প্যাকেজ। দেশের শীর্ষ এই ব্যান্ডটিকে দেশের অগণিত ভক্তরা দুই দশক ধরে প্রায় একই লাইনআপে দেখছেন। তাই স্টেজ কম্পোজিশনেও তাদের সেই দীর্ঘ অভিজ্ঞতার ছাপ পাওয়া যায়। দীর্ঘদিন পর অস্ট্রেলিয়ার কয়েকটি স্টেটে সিরিজ কনসার্টে অংশ নিলো মাইলস। এর ভেতরে অ্যাডিলেডে স্মরণ কালের ইতিহাসে সর্বাধিক দর্শক উপস্থিতি ছিলেন।
আরো একটি দারুণ খবর মাইলস ভক্তদের জন্য, তা হলো মোট ৫টি শো-এর সব ক’টি কনসার্টের টিকেটই অগ্রিম বিক্রি যায়। বিদেশি কনসার্ট আয়োজকরাও তাই হাসছেন বাংলা গানের এই বিজয়ের হাসি। চিরতরুণ এই কমপ্লিট ব্যান্ড তাই অস্ট্রেলিয়ায় পূর্ব নির্ধারিত শো ছাড়াও আরো কিছু শো-এর অফার পাচ্ছে।
এ প্রসঙ্গে শাফিন আহমেদ বলেন, ‘আমরা প্রি-প্ল্যান ছাড়া নতুন শো নিচ্ছি না। তবে দর্শকদের ভালোবাসার প্রতি কৃতজ্ঞতার শেষ নেই। প্রায় তিন জেনারেশনের দর্শকরা সিট ছেড়ে প্রত্যেক শোতেই নেচেছেন। এ এক অভাবনীয় দৃশ্য।’



































