ঈদের পর ‘জেমস ফ্যান ক্লাব’

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২৯ জুন ২০১৬, ০৬:৫২ পিএম


ঈদের পর ‘জেমস ফ্যান ক্লাব’

।। প্রতিদিনের চিত্র ডেস্ক ।।

জনপ্রিয় গায়ক জেমসের ভক্তরা গড়তে যাচ্ছেন সংগঠন ‘জেমস ফ্যান ক্লাব’। এ উপলক্ষে সোমবার রাজধানীর ইস্কাটনের একটির রেস্তোরাঁয় ইফতার ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে জানানো হয়, ঈদের পর ফ্যান ক্লাবের কমিটি ঘোষণা হবে।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা জেমস ভক্তরা। আরো ছিলেন গায়ক হাসান, জয় শাহরিয়ার, মানাম আহমেদ, টিংকু আজিজুর রহমান, গীতিকার কবির বকুল, শফিক তুহিন, নগরবাউলের প্রাক্তন ড্রামার ফান্টি ও বর্তমান ড্রামার জিমি। অতিথিরা সঙ্গীতে জেমসের অবদান ও ফ্যান ক্লাবের কার্যক্রম নিয়ে কথা বলেন।

যুক্তরাষ্ট্রে অবস্থানের কারণে অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি জেমস। তবে ঈদের পর ক্লাবের কমিটি গঠনের অনুষ্ঠানে তিনি থাকবেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নগরবাউল ব্যান্ডের বিজনেস ম্যানেজার রুবাইয়াত ঠাকুর রবিন।

সংগঠনটি দেশে ও বিদেশে বাংলা গানের প্রচার-প্রসারে কাজ করবে। পাশাপাশি সামাজিক সেবামূল বিভিন্ন কর্মকাণ্ডে ‘জেমস ফ্যান ক্লাব’কে পাওয়া যাবে। তার মধ্যে রয়েছে পরিবেশ রক্ষায় সবুজায়ন, শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়ন, অটিজম শিশু ও সুবিধাবঞ্চিত ছিন্নমূল পথশিশুদের সার্বিক উন্নয়ন, নারী নির্যাতন, ইভটিজিং ও সামাজিক অবক্ষয় প্রতিরোধে প্রচারণা এবং সুবিধাবঞ্চিত বয়োবৃদ্ধদের সহায়তা।

এদিকে ৭ বছর পর অ্যালবামে ফিরছেন জেমস। সম্প্রতি দুটি অ্যালবামের জন্য মোবাইল সেবাদানকারী একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।

Ads