এক পুরুষে অনীহা থেরনের

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২৭ এপ্রিল ২০১৬, ০৬:৫৩ পিএম


এক পুরুষে অনীহা থেরনের

বিনোদন ডেস্ক :: কোনো পুরুষের জন্য কোনোদিন ‘কম্প্রোমাইজ’ করবেন না শার্লিজ থেরন। ‘মানিয়ে নেওয়া’ তার অভিধানে নেই, সে কথা স্পষ্ট করে বলে দিয়েছেন এই অভিনেত্রী।

তিনি বলেন, ‘আমি এমন কাউকে চাই, যে আমার উচ্চাকাঙ্ক্ষী সত্তার কদর করবে। একজন পুরুষকে খুশি করার জন্য কোনো কাজ করিনি কখনো। আমি সব সময় বড় বড় স্বপ্ন দেখেছি, আর সেগুলো ছুঁতে চেষ্টা করেছি। সেটার মূল্য দিতে জানে, এমন পুরষকেই পছন্দ আমার। যে আমার সাফল্যে ভয় পাবে না। আমি কম্প্রোমাইজ করে কখনো ভাল থাকতে পারব না।’

শন পেনের সঙ্গে গত বছরই ছাড়াছাড়ি হয়েছে এ নায়িকার। দুজন ছেলেমেয়েকে দত্তক নিয়ে মানুষও করছেন শার্লিজ। তার স্টেটাস আপাতত ‘হ্যাপিলি সিঙ্গল’!

Ads