কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার হাসপাতালে

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১৬ এপ্রিল ২০১৬, ০৪:৫৭ পিএম


কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার হাসপাতালে

প্রতিদিনের চিত্র ডেস্ক :: দীর্ঘদিন ধরেই বয়স জনিত সমস্যা। এর আগেও একাধিকবার অসুস্থ হয়েছেন। গতরাতে তাঁর শারীরিক অসুস্থতা এতটাই বেড়ে যায় যে হাসপাতালে ভর্তি করা হয়েছে প্রবীণ অভিনেতা দিলীপ কুমারকে।

মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতরাতে প্রবল অসুস্থতাবোধ করেন তিনি। সঙ্গে শ্বাসকষ্ট ও বুকেও ব্যাথা অনুভূত হয়। ৯৩ বছর বয়স্ক দিলীপ কুমারকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে খবর, তাঁর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। সাধারণ কেবিনেই রাখা হয়েছে।

আজ শনিবার তাঁর শারীরিক অবস্থা খতিয়ে দেখে পরবর্তী চিকিৎসার পদক্ষেপ ঠিক করবেন চিকিৎসকরা। প্রয়োজনে মেডিকেল বোর্ডও তৈরি করা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। বয়সজনিত কারণে দীর্ঘদিন ধরেই নানা রোগে ভুগছেন বলিউডের এই কিংবদন্তি অভিনেতা।

Ads