৪০ কেজি ওজন কমালেন অভিনেতা আমির খান

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০৭ এপ্রিল ২০১৬, ০৭:৩০ পিএম


৪০ কেজি ওজন কমালেন অভিনেতা আমির খান

বিনোদন ডেস্ক :: বলিউড অভিনয় শিল্পীদের নিজ নিজ চরিত্রের জন্য কত কিছুই না করতে হয়। সিনেমার জন্য কখনও ওজন বাড়ানো আবার কখনও নিমিষেই ওজন কমিয়ে ফেলা, আর এসব কিছুই যেন নিজ নিজ চরিত্রের প্রয়োজনে। এক কেজি, দুই কেজি হলেও সেটা একটা কথা ছিল কিন্তু একবারে ৪০ কেজি ওজন কিন্তু কম কথা নয়। এটি খুবই কঠিন বিষয় আর এই কঠিন কাজটাই সেরে ফেললেন বলিউডের আলোচিত অভিনেতা আমির খান।

৪০ কেজি ওজন কমিয়ে ফের আগের রূপে ফিরলেন অভিনেতা আমির খান। দঙ্গল সিনেমাতে কুস্তিগীর মহাবীর সিং ফোগটের ভূমিকায় দেখা যাবে এই অভিনেতাকে। আর এই ভূমিকায় অভিনয়ের জন্য নিজের ৪০ কেজি ওজন বাড়িয়েছিলেন মিস্টার পারফেকশনিস্ট।

তবে এবার ওজন কমানোর পালা। এই সিনেমার শুটিং শুরু হবে মহাবীর সিংয়ের ‘টিন-এজ’ সময়ের। আর সেই কারনেই আগের রূপে ফিরে যেতে রুটিন করে পরিশ্রম করছেন আভিনেতা আমির খান। শুধুমাত্র তাই নয়, এই রুটিন মেনে চলতে ৩ মাস কাটিয়েছেন আমেরিকার অ্যারিজোনায়।

Ads