বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০বছর পূর্তি উদযাপন

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২৮ মে ২০২৩, ০৭:৫৭ পিএম


বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০বছর পূর্তি উদযাপন

 

টাঙ্গাইলের মির্জাপুরে রোববার সকাল প্রায় ১১টার দিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০বছর পূর্তি উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলায় আলোচনা সভা,সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিলা বিনতে মতিনের সভাপতিত্বে ও কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার পালের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তৃতা রাখেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মীর্জা শামীমা আক্তার শিফা, ভাইস চেয়ারম্যান আজহারুল ইসলাম, সহকারী কমিশনার(ভূমি) আমিনুল ইসলাম বুলবুল, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সরকার হিতেশ চন্দ্র পুলক, ওসি শেখ মো.আবু সালেহ মাসুদ করিম প্রমুখ।

 

আলোচনা শেষে মির্জাপুর শিল্পকলা একাডেমীর শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। অতিথিরা এ অনুষ্ঠান উপলক্ষে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন। এ অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকসহ শিক্ষার্থীরা অংশ নেয়।

Ads