মিরসরাইয়ে শিক্ষার্থীদের মানববন্ধন
১৪ অক্টোবর ২০১৯, ০৬:৩৭ পিএম
বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন করেছে চট্টগ্রামের জোরারগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। সোমবার (১৪ অক্টোবর) ক্যাম্পাসের সামনের সড়কে তারা মানববন্ধন কর্মসূচি পালন করেন। এসময় শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন অনির্বাণ সংগঠনের সভাপতি মুহাম্মদ ইলিয়াছ, রাজু ফারহান, কামরান খান, মানচুরুল আলম, তানভীর ইসলাম তুষার প্রমুখ।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন নিহত আবরার ফাহাদের খুনিদের সিসিটিভিফুটেজের মাধ্যমে ইতিমধ্যে সনাক্ত করা হলেও এখনো তাদেরকে একটি মহল বাঁচিয়ে দেওয়ার অপকৌশলে লিপ্ত। নিহত আবরার রাষ্ট্রের কাছে ন্যায় বিচার পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। অনতিবিলম্বে আবরার হত্যার সঙ্গে জড়িত সকল খুনিদের বিশেষ ট্রাইব্যুনালের আওতায় দ্রæত বিচারে ফাঁসির রায় দেওয়া হোক এবং দেশের সকল বিশ্ববিদ্যালয়ে হিং¯্র ছাত্র রাজনীতির অসুস্থ্য প্রতিযোগিতা বন্ধ করা হোক।



































