আক্কেলপুরে গ্রাম আদালত নিয়ে শিক্ষার্থীদের মাঝে সচেতনা বৃদ্ধি
১৭ জুলাই ২০২৫, ০২:০০ পিএম
ছবি- প্রতিদিনেরচিত্র বিডি
জয়পুরহাটের আক্কেলপুরে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্প ইউরোপিয়ান ইউনিয়ন, ইউএনডিপি এবং স্থানীয় সরকার বিভাগের আর্থিক ও কারিগরি সহযোগিতায় কার্যক্রম বাস্তবায়নে স্কুল, কলেজ, মাদ্রসার শিক্ষার্থীদের মাঝে সচেতনা বৃদ্ধির উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৭ জুলাই) ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) বাস্তবায়ন সহযোগি সংস্থার আয়োজনে উপজেলার সোনামুখী ইউনিয়নের গনিপুর জাফরপুর উচ্চ বিদ্যালয় বিদ্যালয়ে দৈনিক সমাবেশ চলাকালে শিক্ষার্থীদের মাঝে উপজেলা কো- অর্ডিনেটর দীন বন্ধু চন্দ্র রায় বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্প বিষয়ে আলোচনা করেন।
এসময় উপস্থিত ছিলেন, সোনামুখী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ডিএম রাহেল ইমাম, গনিপুর জাফরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজিজুল হক ইমাম সহ সকল সহকারী শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের কার্যক্রম সম্পর্কে দীন বন্ধু চন্দ্র রায় বলেন, “সুসংগঠিত গ্রাম আদালত ব্যবস্থার মাধ্যমে জনগণের বিচারিক চাহিদা পূরণ এবং যথাযথ আইনি সেবা প্রদানে স্থানীয় বিচারিক কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধি করা। গ্রাম আদালতের মাধ্যমে ছোট খাটো বিরোধ নিষ্পত্তিতে গ্রামীণ জনগণের বিশেষ করে নারী, দরিদ্র এবং অন্যান্য সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর ক্ষমতায়ন করা। ”
























