এবার অভিনেত্রী নুসরাত ফারিয়া আটক

নিজস্ব প্রতিবেদক

১৮ মে ২০২৫, ০৩:৫৭ পিএম


এবার অভিনেত্রী নুসরাত ফারিয়া আটক

 

জুলাই গণঅভ্যুত্থানে হত্যাচেষ্টা মামলার আসামি অভিনেত্রী নুসরাত ফারিয়াকে আটক করা হয়েছে।

আজ রবিবার (১৮ মে) দুপুরে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এই অভিনেত্রীকে আটক করা হয়।

বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা গেছে, এই অভিনেত্রী থাইল্যান্ড যাচ্ছিলেন। আটক করার পর বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

নুসরাত ফারিয়ার বিরুদ্ধে ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন রাজধানীর ভাটারা থানায় একটি হত্যাচেষ্টার মামলা রয়েছে।

 

Ads