শাহাদাত ফরাজী সাকিবের মুক্তির দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

দহেন বিকাশ ত্রিপুরা, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি

১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৫৮ পিএম


শাহাদাত ফরাজী সাকিবের মুক্তির দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

 

ঢাকার মতিঝিলে এনসিটিবি ভবনের সামনে আদিবাসী ছাত্রদের ওপর হামলার প্রতিবাদ এবং পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি শাহাদাত ফরাজী সাকিবের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার ও তার মুক্তির দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে শহরের চেঙ্গী স্কয়ার থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শাপলা চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।"  

সমাবেশ থেকে বক্তারা শাহাদাত ফরাজী সাকিবের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহার ও তার নিঃশর্ত মুক্তির দাবি জানান। তারা হুঁশিয়ারি দেন, আগামী ৭২ ঘণ্টার মধ্যে মুক্তি না দিলে পার্বত্য চট্টগ্রাম অচল করে দেওয়া হবে এবং দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।"  

এছাড়া, বক্তারা পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান সন্তু লারমাকে রাষ্ট্রদ্রোহী আখ্যা দিয়ে তার গ্রেপ্তারের দাবি জানান।  

 

Ads