পিরোজপুরে ‘ট্রাফিক সপ্তাহ-২০২৪’ উপলক্ষে বর্নাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

মজিবর রহমান

২১ অক্টোবর ২০২৪, ০৭:০৮ পিএম


পিরোজপুরে ‘ট্রাফিক সপ্তাহ-২০২৪’ উপলক্ষে বর্নাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

পিরোজপুর জেলা পুলিশের উদ্যোগে ‘ট্রাফিক সপ্তাহ-২০২৪’ উপলক্ষে বর্নাঢ্য র‍্যালী, হেলমেট বিতরন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ অক্টোবর) সকাল ১০টায় এ উপলক্ষে ‘সাবধানে চালাবো গাড়ি নিরাপদে ফিরবো বাড়ি’ এই পতিপাদ্য নিয়ে সড়কের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষে ও সড়ক পরিবহন আইন ২০১৮ বাস্তবায়নে বিশাল এক বর্ণাঢ্য র‍্যালী জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় গিয়ে মিলিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের আহ্বান করে বলেন- ‘যাত্রী ও নাগরিকদের সড়ক পরিবহন আইন ২০১৮’ মেনে চলুন এবং নিরাপদে থাকুন। সড়ক দূর্ঘটনা রোধে ট্রাফিক আইন ভঙ্গ করলে জেলার ট্রাফিক বিভাগ যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করার কথা সরণ করিয়ে তিনি বলেন- নাগরিকদের যথাযথ ট্রাফিক আইন মেনে চলার উদ্ধুদ্ধ করনেও কাজ করবে ট্রাফিক পুলিশ।

জেলা ট্রাফিক বিভাগ এবং বিআরটিএ ট্রাফিক চেকিংয়ের মাধ্যমে নাগরিকদের সড়ক পরিবহন আইন ২০১৮ মেনে চলতে হবে।

‘ট্রাফিক সপ্তাহ- ২০২৪’ উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদ্য পুলিশ সুপার পদে পদোন্নতি পাওয়া অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ মুস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন্স) মোঃ মুকিত হাসান খাঁন, অধ্যক্ষ আলমগীর রহমান, বিআরটিএ কর্মকর্তা মেহেদী হাসান, বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ, ওসি সদর আব্দুস সোবহান, টিআই (প্রশাসন) সাইফুর রহমান, স্থানীয় নেতৃবৃন্দ, জনসাধারণসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সব শেষে মোটরসাইকেল চালকদের মাঝে হেলমেট বিতরণ করেন প্রধান অতিথি জেলা পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের। 

Ads