কলেজ ছাত্র ইমন হত্যা মামলায় মির্জাপুরের সাবেক কাউন্সিলার গ্রেপ্তার

শামীম মিয়া

০৫ অক্টোবর ২০২৪, ০৩:৪৬ পিএম


কলেজ ছাত্র ইমন হত্যা মামলায় মির্জাপুরের সাবেক কাউন্সিলার গ্রেপ্তার


টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় কলেজ ছাত্র ইমন হত্যা মামলায় ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল জলিল খানকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে পৌর সদরের পুষ্টকামুরী গ্রামের নিজ বাড়ি তাকে গ্রেপ্তার করা হয়।

উল্লেখ, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মির্জাপুর গোড়াই হাইওয়ে থানার কাছে পুলিশের গুলিতে কলেজছাত্র ইমন গুলিতে আহত হলে ১৮ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় মারা যান।পরে গত ২২ আগস্ট ইমনের ভাই সুমন বাদী হয়ে মির্জাপুর থানায় টাঙ্গাইলের সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাক ও আহসানুল হক টিটু ও সাবেক ৭ এমপিসহ ১৫৭ জনের নাম উল্লেখ করে আরও ৪০০-৫০০ জনকে অজ্ঞাত আসামী করা হয়।

এ ব্যাপারে মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. সালাউদ্দিন বলেন,ইমন হত্যা মামলায় গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।

 

Ads