পত্রিকায় সংবাদ প্রকাশের পর আর্থিক সহযোগিতা পেলেন সানজিদা

শামীম মিয়া

২২ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫৫ পিএম


পত্রিকায় সংবাদ প্রকাশের পর আর্থিক সহযোগিতা পেলেন সানজিদা

 

গত ১৮সেপ্টম্বর,দৈনিক বাংলাদেশ বুলেটিন ও দৈনিক প্রতিদিনের চিত্র পত্রিকায়" অর্থের অভাবে দৃষ্টিশক্তি নিভে যেতে বসেছে সানজিদার" শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি স্বেচ্ছাসেবী সংগঠন মানবতায় আমরা'র চেয়ারম্যান আবুল কালাম আজাদ লিটনের দৃষ্টিগোচর হলে তিনি তার সংগঠনের নামে সানজিদার অপারেশনের জন্য আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দেন। শনিবার দুপুরে মানবতায় আমরা সংগঠনের সদস্য মো.টুটুল চৌধুরী সানজিদার বাড়িতে গিয়ে আর্থিক সহযোগিতা প্রদান করেন।

সানজিদার বাড়ি মির্জাপুর পৌর সদরের পোষ্টকামুরী সওদাগর পাড়া গ্রামে। তার বাবার নাম সাইফুল ইসলাম। জানা গেছে, সানজিদার দুইটি চোখের লেন্সের সমস্যা। চোখ দুটি ভালো করতে প্রায় ৬ লক্ষাধিক টাকার প্রয়োজন বলে জানিয়েছেন চিকিৎসক।

তার বাবা সাইফুল বলেন,মেয়েটি কথা শুনে যে আর্থিক সহযোগিতা করলেন আমি তাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি। আমার মেয়ের চোখের চিকিৎসা করতে অনেক টাকার প্রয়োজন। কিন্তু এত টাকা আমার কাছে নেই তাই মেয়েটির চোখের আলো ফিরিয়ে দিতে সমাজের হৃদয়বান বিত্তশালীদের সাহায্য চান তিনি ও তার পরিবার।

 

Ads