রামগড় পৌরসভা কর্তৃক বন্যার্তদের ত্রাণ বিতরণে পৌর প্রশাসক
২৯ আগস্ট ২০২৪, ০৩:৫৫ পিএম
সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে মানবিক সহায়তা হিসেবে সরকারী ত্রাণ সামগ্রী প্রদান করেন পৌরসভা প্রশাসক মো. নজরুল ইসলাম। বৃহ:বার (২৯আগস্ট) সকাল ১১টা থেকে ১টা পর্যন্ত ১,২,৩ নং পৌর ওয়ার্ডে এবং বিকাল ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৪,৫,৬,৭,৯ নং পৌর ওয়ার্ডের দুই হাজার ১শত আটচল্লিশ জন পরিবারের মাঝে সরেজমিনে উপস্থিত থেকে এ ত্রাণ(চাউল) প্রদান করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসমত জাহান তুহিন, অফিসার ইনচার্জ দেব প্রিয় দাস, জনপ্রতিনিধিসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক এবং ওয়ার্ড ভিত্তিক সম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের তালিকা বাছাই ও বিতরণ টিম সাথে ছিলেন।
রামগড় পৌর সভার প্রশাসক মো. নজরুল ইসলাম সাংবাদিকদের জানান,বর্তমানে বন্যায় ক্ষতিগ্রস্ত কর্মহীন অসহায় হয়ে পড়া প্রতিটি পরিবারের হাতে সরকারের পক্ষ থেকে জেলা প্রশাসকের মাধ্যমে রামগড় পৌরসবার সহযোগিতায় ৮টি পৌর ওয়ার্ডে মোট ২ হাজার ১শত আটচল্লিশ জন পরিবারেকে ১০ কেজি করে ত্রাণের চাউল বিরতণ করা হয়। তার মধ্যে ৮ নং ওয়ার্ডের ক্ষতিগ্রস্তদের পর্যায়ক্রমে ত্রাণ(চাউল) বিতরণ করা হবে এবং ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান।





























