নবাবগঞ্জে আগুনে পুড়ল ১২ দোকান

হাফিজ উদ্দিন সরকার

১১ জানুয়ারি ২০২৪, ০৮:০০ পিএম


নবাবগঞ্জে আগুনে পুড়ল ১২ দোকান

ছবি- প্রতিদিনেরচিত্র বিডি।


দিনাজপুর নবাবগঞ্জের ভাদুরিয়া বাজাারে আগুনে ১২টি দোকান পুড়ে গেছে। তবে এই ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। বুধবার দিবাগত মধ্যরাতের দিকে এই ঘটনা ঘটে।
 

অগ্নিকান্ডের পর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। ফায়ার সার্ভিস ও স্থানীয় এলাকাবাসীর সম্মিলিত প্রচেষ্টায় ঘণ্টাব্যাপি চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।                       
 

নবাবগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ সাইফুল ইসলাম বলেন- প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে। প্রথমে একটি দোকানে সর্ট সার্কিটের মাধ্যমে আগুন লাগলে তা দ্রুত ছড়িয়ে পড়ে অন্যান্য দোকানে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট  ঘটনাস্থলে গিয়ে ঘন্টা ব্যাপি অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষনে ১২টি দোকান পুড়ে ভুৃষ্মিভুত হয়ে যায়। ধারনা করা হচ্ছে আগুনে দোকানের মালামাল পুড়ে  ব্যবসায়ীদের প্রায় ৭৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
 

Ads