মির্জাপুরে ৫ জয়িতাকে সংবর্ধনা
০৯ ডিসেম্বর ২০২৩, ০৮:৩৩ পিএম
ছবি- সংগৃহীত।
নারীর জন্য বিনিয়োগ,সহিংসতা প্রতিরোধ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সারা দেশের মতো টাঙ্গাইলের মির্জাপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন করা হয়েছে।দিবসটি উপলক্ষে শনিবার সকালে উপজেলা পরিষদ ভিডিও কনফারেন্স রুমে‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা ও জয়িতাদের সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে।
উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় কর্তৃক আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিলা বিনতে মতিনের সভাপতিত্বে সে সময় উপস্থিত হয়ে বক্তব্য রাখেন,উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মীর্জা শামীমা আক্তার শিফা,পৌর মেয়র সালমা আক্তার,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন সিদ্দিকা,উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শ্যামল সরকার প্রমুখ।
এর আগে ৫ ক্যাটাগরিতে জয়িতাদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।তারা হলেন,অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী নারী তাহমিনা আক্তার,শিক্ষা ও চাকুরির ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী কমলা সরকার,সফল জননী নারী সীমা সাহা,নির্যাতনের বিভাষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা নারী পপি আক্তার,সমাজ উন্নয়নে অসামান্য অবদানে সফল নারী ফরিদা সুলতানা।
























