ফিলিস্তিনিদের উপর হামলার প্রতিবাদে মির্জাপুরে বিক্ষোভ মিছিল

শামীম মিয়া

১৪ অক্টোবর ২০২৩, ০৪:২৫ পিএম


ফিলিস্তিনিদের উপর হামলার প্রতিবাদে মির্জাপুরে বিক্ষোভ মিছিল

ছবি- সংগৃহীত।

 
ফিলিস্তিনি নিরীহ মুসলমানদের উপর বিমান হামলা ও হত্যার প্রতিবাদে টাঙ্গাইলের মির্জাপুরে তৌহিদী জনতার ব্যানারে বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুমা মির্জাপুর কেন্দ্রীয় শাহী জামে মসজিদের সামনে থেকে শুরু হয়ে মিছিলটি মির্জাপুর কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
 
 
এসময় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে টাঙ্গাইল জেলা পরিষদের সাবেক সদস্য সাইদুর রহমান খান বাবুলের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে মির্জাপুর কলেজের সাবেক অধ্যক্ষ সালাহ উদ্দিন আহমেদ,মির্জাপুর কেন্দ্রীয় শাহী জামে মসজিদের খতিব সালাহ উদ্দিন আশরাফী, মির্জাপুর কলেজের সাবেক ভিপি আবু আহম্মেদ প্রমুখ বক্তৃতা করেন।
 
 
 
Ads