চট্টগ্রামে ২০ তলা থেকে লাফিয়ে পড়ে যুবকের আত্মহত্যা

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১৬ নভেম্বর ২০২১, ০৭:১৯ পিএম


চট্টগ্রামে ২০ তলা থেকে লাফিয়ে পড়ে যুবকের আত্মহত্যা

ছবি- সংগৃহীত।

 

ট্টগ্রামের একটি পাঁচতারকা হোটেলের ২০ তলা থেকে লাফিয়ে পড়ে ঢাকার এক যুবক আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। তবে কেন তিনি আত্মহত্যা করেছেন সে বিষয়ে পুলিশ কিছু জানাতে পারেনি।

 

মারা যাওয়া ওই যুবকের নাম আরিফ কবির (২৪)। তিনি ঢাকার মোহাম্মদপুর এলাকার তাজমহল রোডের বাসিন্দা এনামুল কবিরের ছেলে।

 

পুলিশ জানিয়েছে, আরিফ ঢাকা থেকে কক্সবাজারে গিয়েছিলেন। সেখান থেকে চট্টগ্রামে আসেন। সোমবার রাতে তিনি রেডিসন ব্লু হোটেলে খাবার খেতে যান। একপর্যায়ে হোটেলের ২০ তলা থেকে লাফ দেন। লাফ দিয়ে তিনি ৬ তলায় পড়েন।

 

পরে আহতাবস্থায় উদ্ধার করে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

Ads