ফটিকছড়ি ক্রিকেট টুর্নামেন্টর ফাইনাল খেলা অনুষ্ঠিত

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০৬ ফেব্রুয়ারি ২০২১, ১১:০২ পিএম


ফটিকছড়ি ক্রিকেট টুর্নামেন্টর ফাইনাল খেলা অনুষ্ঠিত

ছবি- প্রতিদিনের চিত্র।

 

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর স›দ্বীপনগর ক্রীড়া পরিষদ আয়োজিত ডে-নাইট শর্টপিচ গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টর ফাইনাল খেলা বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) রাতে স›দ্বীপনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। খেলায় প্রধান অতিথি ছিলেন লেলাং ইউপি'র প্যানেল চেয়ারম্যান সরোয়ার হোসেন। উদ্বােধক ছিলেন করেন সৌদি প্রবাসী কেফায়েত উল্লাহ। ভূজপুর তরিকত ফেডারেশন সভাপতি হাফেজ বেলাল উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান আলোচক ছিলেন যুবদল নেতা ফারুখ বিন মুছা। সংবর্ধিত অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রদলের সহ-সভাপতি মােরশেদ হাজারী।

 

বিশেষ অতিথি ছিলেন, ছাত্রদল নেতা ইউপি সদস্য জাহেদুল আলম, আমেরিকা প্রবাসী এম.এইচ ফারুখী, যুবদল নেতা জামাল খান। খেলায় সুয়াবিল রংধনু ক্রিকেট একাদশকে হারিয়ে কামাল ভাই কিংস চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

 

 

Ads