করোনায় গত ১২ দিনে চট্টগ্রাম মৃত্যুশূন্য

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০৬ ফেব্রুয়ারি ২০২১, ১০:০৭ পিএম


করোনায় গত ১২ দিনে চট্টগ্রাম মৃত্যুশূন্য

ছবি- সংগৃহীত।

 

সিভিল সার্জন কার্যালয়ের রিপোর্টে বলা হয়, চট্টগ্রাম নগরীর পাঁচটি ও কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে শুক্রবার চট্টগ্রামের ১ হাজার ২৯৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। নতুন শনাক্ত ৬৮ জনের মধ্যে শহরের বাসিন্দা ৫২ জন ও চার উপজেলার ১৬ জন। শুক্রবার করোনায় আক্রান্ত কোনো রোগীর মৃত্যু হয়নি। মৃতের সংখ্যা ৩৬৯ জনই রয়েছে। সুস্থ্যতার ছাড়পত্র পেয়েছেন নতুন ৩৯ জন।

 

শুক্রবার মৃত্যুশূন্য দিনের মধ্য দিয়ে চট্টগ্রামে করোনায় একটানা ১২ দিন কোনো রোগীর মৃত্যু হয়নি। ল্যাবভিত্তিক গত ২৪ ঘণ্টার রিপোর্টে দেখা যায়, ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস ল্যাবে ৭৫৯ জনের নমুনা পরীক্ষায় ৩৬ জন করোনার জীবাণুবাহক পাওয়া যায়।

 

তিন মাসের মধ্যে সর্বনিম্ন সংক্রমণ শনাক্ত হয় ২৯ জানুয়ারি। এদিন ১ হাজার ৩১০ জনের নমুনা পরীক্ষায় ৩২ জন পজিটিভ চিহ্নিত হন। সংক্রমণ হার ছিল করোনাকালের সর্বনিম্ন ২ দশমিক ৪৪ শতাংশ।

 

আরো পড়ুন: ফের বন্ধ হতে পারে সৌদি আরবের সব মসজিদ

 

ল্যাবভিত্তিক রিপোর্ট বিশ্লেষণে বিআইটিআইডি’তে ৪ দশমিক ৭৪ শতাংশ, চমেকে ০ দশমিক ৮০, চবি’তে ৪২ দশমিক ৫০ এবং ইম্পেরিয়ালে ৩১ দশমিক ৫৮ সংক্রমণ হার নির্ণিত হয়। তবে মা ও শিশু হাসপাতাল এবং কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ০ শতাংশ সংক্রমণ হার পাওয়া যায়।

 

 

 

 

 

Ads