বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে ফটিকছড়িতে আ.লীগের মহাসমাবেশ
১৩ ডিসেম্বর ২০২০, ০৯:০৭ পিএম
ছবি- প্রতিদিনের চিত্র।
কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে মহাসমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে ফটিকছড়ি আওয়ামীলীগ। গত শনিবার (১২ডিসেম্বর) উপজেলা সদর বিবিরহাটে অনুষ্ঠিত মহাসমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আ.লীগ'র ভারপ্রাপ্ত সভাপতি শাহ আলম সিকদার। উপজেলা আ.লীগ'র সহ-সভাপতি আব্দুল কাইয়ুম ও যুগ্ম-সাধারণ সম্পাদক মুজিবুর রহমান স্বপনের যৌথ সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন- সাবেক উপজেলা চেয়ারম্যান তৌহিদুল আলম বাবু, জেলা আ.লীগ নেতা মুহাম্মদ শাহজাহান, ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান ও জেলা আ.লীগ নেতা এইচ.এম আবু তৈয়ব, উপজেলা আ.লীগ'র সাবেক সাধারণ সম্পাদক এস.এম সোলায়মান বি.কম, উপজেলা আ.লীগের সহ-সভাপতি দিদারুল বশর চৌধুরী দুদু, আব্দুস সালাম, যুগ্ম-সাধারণ সম্পাদক আমানুল্লাহ চৌধুরী লিটন, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ শাহনেওয়াজ, জেলা মহিলা আ.লীগ'র সহ-সভাপতি সৈয়দা রিফাত আত্তার নিশু, উপজেলা মহিলা আ.লীগের সাধারণ সম্পাদিকা ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নাহার মুক্তা, উত্তর জেলা মৎস্যজীবী লীগের আহŸায়ক হারুনুর রশিদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সিদ্দিকী, উপজেলা কৃষক লীগ সভাপতি নুর হোসেন, উপজেলা আ.লীগ'র সদস্য ইসমাইল মজুমদার, স্বেচ্ছাসেবক লীগ নেতা সাহাদাত হোসেন সাজু প্রমুখ।
কুষ্টিয়ায় স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার তীব্র নিন্দা জানিয়ে প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, 'পাকিস্তানের প্রেতাত্মা ও স্বাধীনতা বিরোধী অপশক্তি আবারো বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তাদেরকে ১৯৭১ সালে যেভাবে প্রতিরোধ করে স্বাধীনতা অর্জন করেছি এখনও পাকিস্তানের দোসরদের ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে।'
আরো পড়ুন: জানুয়ারিতেই দেশে আসছে করোনার টিকা: স্বাস্থ্যমন্ত্রী
সমাবেশ শেষে বিশাল এক বিক্ষোভ মিছিল বিবিরহাট বাজারের গুরুত্বপ‚র্ণ সড়ক প্রদক্ষিণ করে। এর আগে দুপুর থেকে উপজেলার সবকটি ইউনিয়ন থেকে মিছিল সহকারে সমাবেশে অংশ নেয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের হাজার হাজার নেতাকর্মী। একপর্যায়ে বিকাল ৩টার পর সমাবেশস্থলে তিল ধারণের ঠাঁই ছিল না। এ সময় স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয়ে উঠে পুরো এলাকা। ফটিকছড়ির স্মরণকালের বৃহত্তম এ সমাবেশে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের বিপুল উপস্থিতি লক্ষ্য করা গেছে। মহিলাদের উপস্থিতিও ছিল লক্ষণীয়।






























