লক্ষ্মীপুরে অবৈধ ট্রাক্টরের চাপায় প্রবাসীর মৃত্যু

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২১ মার্চ ২০২০, ০৩:৪৯ পিএম


লক্ষ্মীপুরে অবৈধ ট্রাক্টরের চাপায় প্রবাসীর মৃত্যু

ছবি- প্রতিদিনের চিত্র

লক্ষ্মীপুরে মোটরসাইকেল ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে সৌদি আরব প্রবাসী হোসেন আহম্মদের (৪০) মৃত্যুর ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে লক্ষ্মীপুর পৌরসভার বেড়ির মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হোসেন সদর উপজেলার পশ্চিম লক্ষ্মীপুর এলাকার নুরুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, হোসেন লক্ষ্মীপুর শহর থেকে মোটরসাইকেলযোগে বাড়ির দিকে যাচ্ছিল। পথিমধ্যে ঘটনাস্থল পৌছলে বিপরীত দিক থেকে আসা ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে হোসেন ঘটনাস্থলেই মারা যান। এসময় ট্রলি চালককে স্থানীয়রা আটক করে পুলিশে সৌপর্দ করে। তবে চালকের নাম জানা সম্ভব হয়নি।

নিহত হোসেনের চাচাতো ভাই মো. ইব্রাহিম জানান, হোসেন ১৪ দিন আগে সৌদি আরব থেকে ছুটিতে এসেছে। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

Ads