লক্ষীপুরের জয়পুর ইউনিয়ন আ:লীগের কাউন্সিল আজ

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১৩ ফেব্রুয়ারি ২০২০, ০৫:২৯ পিএম


লক্ষীপুরের জয়পুর ইউনিয়ন আ:লীগের কাউন্সিল আজ

ছবি-প্রতিদিনের চিত্র

লক্ষীপুরের চন্দ্রগঞ্জ থানার ৯নং উত্তর জয়পুর ইউনিয়নে বহুল আকাঙ্ক্ষিত ইউনিয়ন আওয়ামী লীগের কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার।

ইউনিয়ন আওয়ামী লীগের কাউন্সিলকে ঘিরে পুরো ইউনিয়ন জুড়ে সাজ সাজ রব। পোস্টার ফেস্টুন ব্যানার লিফলেটে পুরো এলাকা জুড়েই নির্বাচনী আমেজ বইছে। দীর্ঘ কয়েক বছরের কাঙ্খিত কাউন্সিলকে ঘিরে কোন রকম অপ্রীতিকর ঘটনার কথা ইউনিয়নের কোথাও শোনা যায়নি। সকল মতবিরোধ এক বিন্দুতে এসে সকলে সুস্থ সফল কাউন্সিল কামনা করছেন।

সদর আসনের সংসদ সদস্য বর্ষীয়ান রাজনীতিবিদ আলহাজ্ব একেএম শাহজাহান কামালের নির্দেশনায় জেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম ফারুক পিংকু ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়নের পরামর্শে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, ততুখোড় রাজনীতিবিদ আবুল কাশেম চৌধুরীর পরিচালনায় ইউনিয়ন কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বাংলাদেশ আওয়ামীলীগের সুযোগ্য সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত ইউনিয়ন আওয়ামী লীগের স্থগিত কাউন্সিল দিয়ে আওয়ামী লীগকে সুসংগঠিত করার লক্ষে দিকনির্দেশনামূলক চিঠি পেয়ে উপজেলাব্যাপী ইউনিয়ন কাউন্সিল শুরু হতে যাচ্ছে বলে জানান উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

তারই আলোকে চন্দ্রগঞ্জ থানার ৯নং উত্তর জয়পুর ইউনিয়ন আওয়ামীলীগের কাউন্সিল ১৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। বহুল আকাঙ্ক্ষিত ইউনিয়ন কাউন্সিল উত্তর জয়পুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রার্থী মিজানুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক প্রার্থী সৈয়দ আবু ছায়েদ, আনোয়ার হোসেন, আব্দুল ওয়াদুদ, মাহবুব আলম, আলহাজ্ব শামসুল ইসলাম। সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী আশরাফুল আলম, নজরুল ইসলাম, ওমর ফারুক, মাসুদ আলম প্রমুখ।

Ads