রামগড়ে মাসিক আইন-শৃংখলা সভা
১০ ফেব্রুয়ারি ২০২০, ০৮:০২ পিএম
ছবি-প্রতিদিনের চিত্র
রামগড় উপজেলা প্রশাসনের উদ্দ্যোগে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা সোমবার (১০ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ হল রুমে কমিটির সভাপতি ইউএনও(ভা.) সরওয়ার উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় রামগড়ের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করে বক্তাগন বলেন জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে শান্তি-শৃংখলা বজায় রাখার দায়িত্ব সকলের কর্তব্য বলে অভিমত ব্যক্ত করেন। তবে অত্র উপজেলায় বিভিন্ন এলাকায় মাদক, শ্রীলং জুয়া খেলা, লাইসেন্স বিহীন টমটম পার্কিং, অবৈধ্য পাহাড় কাটা- বালু উত্তোলন বেড়ে গেছে। বিষয়টি বন্ধ না করলে সামনে আইন-শৃংখলা অবনতিসহ পরিবেশের উপর প্রভাব পড়বে ।
সভায় বিশেষ অতিথি থেকে বক্তব্য রাখেন ওসি তদন্ত মনির হোসেন, বিজিবি প্রতিনিধি জোন এনসিও রুহুল, সাবেক মুক্তিযোদ্ধা মফিজুর রহমান, উপজেলা দুপ্রক সভাপতি শাহআলম, উপজেলা প্রেস ক্লাব সভাপতি নিজাম উদ্দিন-সাংবাদিক করিম শাহ্, বাজার কমিটির সদস্য শাহআলম। এতে অরো উপস্থিত ছিলেন ১নং ইউপি চেয়ারম্যান শাহআলম মজুমদার, প্যানেল মেয়র ও মহিলা সদস্যা কণিকা বড়ুয়া, বিভিন্ন দপ্তরের সরকারী বেসরকারী কর্মকর্তা, রাজনৈতিক-সামাজিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, বিজিবি-আনসার-বাজার কমিটির প্রতিনিধিসহ স্থানীয় সাংবাদিকগণ প্রমূখ।


































