পড়ালেখার পাশাপাশি সাংস্কৃতিক চর্চা বাড়াতে হবে: পার্থ ত্রিপুরা
০৪ ফেব্রুয়ারি ২০২০, ০৯:৫৯ পিএম
ছবি-প্রতিদিনের চিত্র
খাগড়াছড়ি জেলা সদর দেবেন্দ্র মোহন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অন্যতম সদস্য পার্থ ত্রিপুরা জুয়েল বলেন, শিক্ষা আমাদের অমূল্য সম্পদ যা মানব সম্পদ উন্নয়নের চাবিকাঠি হিসেবে কাজ করে। গুণগত মানের শিক্ষা অর্জন করতে হবে। পাশাপাশি বর্তমানে পাহাড়ে শিক্ষার মান উন্নয়নের জন্য শিক্ষক ও অভিভাবকদের ভূমিকাও প্রয়োজন।
এসময় তিনি আরও বলেন পাহাড়ের শিক্ষার মান উন্নয়নে জন্য বর্তমান সরকার খুবই আন্তরিক। তাই বর্তমান সরকারের উন্নয়নের সাথে তাল মিলিয়ে চলতে হলে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে হবে। এসময় তিনি বিদ্যালয়ের বিভিন্ন কর্মসূচী বাস্তবায়ন যেমন-সভা, সেমিনার, প্রশিক্ষণ করার সুবিধার্থে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ অর্থায়নে একটি মিলনায়তন নির্মাণ করে দেওয়ার আশ্বাস ও ২০টি প্লাস্টিকের চেয়ার ক্রয়ের জন্য প্রধান শিক্ষক অজিন্দ্র কুমার ত্রিপুরা নিকট নগদ ১০হাজার টাকা প্রদান করেন।
মঙ্গলবার (০৪ফেব্রুয়ারি ২০২০) দুপুরে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিন্দ্র কুমার ত্রিপুরার সঞ্চালনায় বিদ্যালয় ব্যবস্থাপনা পর্ষদের সভাপতি জমেন্দ্র লাল ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠান উপলক্ষে পুরষ্কার বিতরণী সভায় অন্যান্যদের মধ্যে এসএমসি’র প্রাক্তন সভাপতি বর্ণ সিংহ ত্রিপুরা, ৪মাইল যৌথ খামার কার্বারী বিকাশ চন্দ্র ত্রিপুরা, কামিনী পাড়ার কার্বারী বিপ্লব ভূষন ত্রিপুরা, ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরাম, বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ পেরাছড়া পূর্ব আঞ্চলিক শাখার সাংগঠনিক সম্পাদক নির্মল ত্রিপুরা মন্টু, অত্র বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও চবির শিক্ষার্থী খঞ্জন জ্যোতি ত্রিপুরা, এসএমসি’র সদস্য অজিত মোহন ত্রিপুরা, ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরাম, বাংলাদেশ খাগড়াছড়ি সদর শাখার সভাপতি ও সংবাদকর্মী দহেন বিকাশ ত্রিপুরাসহ বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবক, সহকারি শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার তুলে দেন প্রধান অতিথি পার্থ ত্রিপুরা জুয়েল।


































