খাগড়াছড়িতে সরকারি প্রাথ: বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্ণার ফলক উন্মোচন
০৪ ফেব্রুয়ারি ২০২০, ০৭:৫৪ পিএম
ছবি-প্রতিদিনের চিত্র
খাগড়াছড়ি জেলা সদর পেরাছড়া ইউনিয়নস্থ দেবেন্দ্র মোহন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মুজিববর্ষ উপলক্ষে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু কর্ণার ফলক উন্মোচন করা হয়েছে।
মঙ্গলবার (০৪ফেব্রুয়ারি ২০২০) দুপুরে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অন্যতম সদস্য পার্থ ত্রিপুরা (জুয়েল) ফলক উন্মোচন করে বঙ্গবন্ধু কর্ণারের উদ্বোধন করেন।
এসময় বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি জমেন্দ্র লাল ত্রিপুরা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিন্দ্র কুমার ত্রিপুরা, এসএমসি’র প্রাক্তন সভাপতি বর্ণ সিংহ ত্রিপুরা, ৪মাইল যৌথ খামার কার্বারী বিকাশ চন্দ্র ত্রিপুরা, কামিনী পাড়ার কার্বারী বিপ্লব ভূষন ত্রিপুরা, ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরাম, বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ পেরাছড়া পূর্ব আঞ্চলিক শাখার সাংগঠনিক সম্পাদক নির্মল ত্রিপুরা মন্টু, অত্র বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও চবির শিক্ষার্থী খঞ্জন জ্যোতি ত্রিপুরাসহ বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবক ও সহকারি শিক্ষকরা উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথি খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য পার্থ ত্রিপুরা জুয়েল বঙ্গবন্ধু কর্ণার ঘুরে দেখে জাতির পিতা বঙ্গবন্ধুর জীবন ও মুজীব বর্ষের তাৎপর্য সম্পর্কে তুলে ধরেন। কর্ণারটিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদানের নানা ধরনের ছবি রয়েছে।


































