খাগড়াছড়িতে ‘সুবর্ণ রোয়াজা প্রান্ত’র স্মরণে শিক্ষা বৃত্তি প্রদান

প্রতিদিনেরচিত্র ডেস্ক

৩১ জানুয়ারি ২০২০, ০৫:৪৬ পিএম


খাগড়াছড়িতে ‘সুবর্ণ রোয়াজা প্রান্ত’র স্মরণে শিক্ষা বৃত্তি প্রদান

খাগড়াছড়িতে সরস্বতীপূজা উপলক্ষে প্রয়াত ‘সুবর্ণ রোয়াজা প্রান্ত’র স্মরণে শিক্ষা বৃত্তি প্রদানঅনুষ্ঠান

খাগড়াছড়ি জেলা সদর পেরাছড়া ইউনিয়নস্থ পল্টনজয় পাড়ায় শ্রীশ্রী সার্বজনীন সরস্বতী পূজা উপলক্ষে প্রান্ত স্মৃতি সংসদের আয়োজনে পল্টনজয় পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের সুবর্ণ রোয়াজা প্রান্ত’র শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩১ জানুয়ারী) বিকালে বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রান্ত স্মৃতি সংসদ ব্যবস্থাপনা কমিটির সভাপতি টুলুনাথ ত্রিপুরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম অঞ্চল’র উপ-মহাব্যবস্থাপক দীনময় রোয়াজা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত বিশিষ্ট লেখক ও গবেষক প্রভাংশু ত্রিপুরা, বাংলাদেশ ব্যাংকের উপ মহাব্যবস্থাপক দীনময় রোয়াজার সহধর্মিনী মিসেস কালিন্দী রানী ত্রিপুরা, ৪নং পেরাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তপন বিকাশ ত্রিপুরা, বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হরিপদ্ম ত্রিপুরা, পেরাছড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিভাবসু দেওয়ান, ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরাম, বাংলাদেশ’র সাবেক সভাপতি নবলেশ্বর দেওয়ান ত্রিপুরা (লায়ন), হামাচাং বিদ্যানিকেতন ও বিবেকানন্দ বিদ্যানিকেতন ও রামকৃষ্ণ সেবাশ্রমের সাধারণ সম্পাদক জয় প্রকাশ ত্রিপুরা, পেরাছড়া ইউনিয়ন পরিষদের সদস্য সরলাল ত্রিপুরা, জ্যোৎস্না কান্তি ত্রিপুরা, পল্টনজয় পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দ্র বিকাশ চাকমা, পেরাছড়া ইউনিয়ন শাখা আ’লীগের সভাপতি প্রশান্ত ত্রিপুরা, ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরাম, বাংলাদেশ’র কেন্দ্রীয় প্রতিনিধি, সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক খঞ্জন জ্যোতি ত্রিপুরা ও খাগড়াছড়ি সদর শাখার সভাপতি দহেন বিকাশ ত্রিপুরা প্রমূখ।

অনুষ্ঠানের শুরুতে সুবর্ণ রোয়াজা প্রান্ত স্মৃতি চারণে এক মিনিট নিরবতা পালন করা হয়। এসময় প্রধান অতিথি দীনময় রোয়াজা বলেন, ২০১৫সাল থেকে সুবর্ণ রোয়াজা প্রান্তর স্মৃতির স্মরণে বর্তমানে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানে মেধা শিক্ষা বৃত্তি কার্যক্রম চালু রয়েছে। আগামী বছর থেকে আরও একটা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়-যেটা গুইমারায় মাইরুং পাড়া বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু করার পরিকল্পনা আছে।

বিশেষ অতিথি প্রভাংশু ত্রিপুরা বলেন, বর্তমানে আমাদের সবকিছু উন্নয়ন হয়েছে কিন্তু অস্তিত্ব উন্নয়ন হয়নি। অস্তিত্ব উন্নয়নের জন্য সকলকে একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে।

আলোচনা সভা শেষে ২০১৯সালে পাশকৃত পল্টনজয় পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম থেকে ৫ম শ্রেণি মেধাক্রম অনুসারে প্রথম স্থান থেকে তৃতীয় স্থান অর্জনকারীদের মাঝে শিক্ষা বৃত্তি, বিদ্যালয়ের পাঁচজন শিক্ষকদের বিশেষ উপহার ও আমন্ত্রিত বিশেষ অতিথিদের নিকটও বিশেষ উপহার প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রান্ত স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক সফি রোয়াজা সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক দীর্ঘ মনি রোয়াজা।

উল্লেখ্য যে, ২০১২সালে ২৮শে জানুয়ারি শনিবার সরস্বতীয় পূজা উপলক্ষে গ্রামের বাড়ীতে চেঙ্গী নদীতে স্নান করতে গেলে অসাবধানতার কারণে দূর্ঘটনা বশতঃ পানিতে ডুবে অকালে মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স ১২বছরের টকবগে নিষ্পাপ বালক। তার স্মৃতিকে ধরে রাখার জন্য ২০১৫সাল থেকে শিক্ষা বৃত্তি প্রদান করে আসছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে। বর্তমানে ২০২০সাল ২৮জানুয়ারিতে তার ৮ম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে প্রান্ত স্মৃতি সংসদ সংগঠনের নেতৃবৃন্দরা।

Ads