খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে কংজরী চৌধুরীকে সংবর্ধনা
৩১ জানুয়ারি ২০২০, ০৫:৩২ পিএম
খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে কংজরী চৌধুরীকে সংবর্ধনা। ছবি-প্রতিদিনের চিত্র
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জাতীয় ব্যবস্থাপনা পর্ষদের সদস্য নির্বাচিত হওয়ায় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির খাগড়াছড়ি ইউনিটের চেয়ারম্যান কংজরী চৌধুরীকে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) এর উদ্যোগে সংবর্ধনা দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩০জানুয়ারী ২০২০) বিকেলে খাগড়াছড়ি জেলা সদর খাগড়াছড়ি সরকারি কলেজ রোড মহাজন পাড়াস্থ এফএন্ডএফ কনভেনশন সেন্টারে আয়োজিত সংবর্ধনায় খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি নুরুল আজমের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন খাগড়াছড়ি সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবিদ ড. সুধীন কুমার চাকমা, সচেতন নাগরিক কমিটির সভাপতি প্রফেসর বোধিসত্ত্ব দেওয়ান, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য মংক্যচিং চৌধুরী, আবদুল জব্বার, শতরুপা চাকমা, সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর সাধারণ সম্পাদক বিশিষ্ট আইনজীবী এডভোকেট নাসির উদ্দিন আহমেদ, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি খাগড়াছড়ি ইউনিটের ভাইস চেয়ারম্যান এডভোকেট জসিম উদ্দিন মজুমদার, সেক্রেটারী ও খাগড়াছড়ি সদর উপজেলার পরিষদের চেয়ারম্যান মোঃ শানে আলম, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি জিতেন কুমার বড়ুয়া, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কানন আচার্য ও প্রবীণ সাংবাদিক তরুণ কুমার ভট্টাচার্য।
এসময় আরো উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য খগেশ্বর ত্রিপুরা, ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্কফোর্স-এর নির্বাহী কর্মকর্তা এম. রাশেদুল হক, বিশিষ্ট আইজীবী মনজুর মোর্শেদ, খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জুয়েল চাকমা, মংসুইপ্রু চৌধুরী অপু, সমাজসেবার অধিদপ্তরের খাগড়াছড়ি জেলার সহকারি পরিচালক রোকেয়া বেগম, নতুন কুঁড়ি ক্যান্টনমেন্ট হাইস্কুলের প্রধান শিক্ষক রুশদীনা আখতার জাহান, নারীনেত্রী সুইচিং থুই মারমা, জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা, বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ কেন্দ্রীয় কমিটির অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক নারী নেত্রী শাপলা দেবী ত্রিপুরা, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি অধ্যাপক দুলাল হোসেন, পরিষদ জনসংযোগ কর্মকর্তা চিংলামং চৌধুরী প্রমুখ।
সংবধিত অতিথি কংজরী চৌধুরী বলেন, রেড ক্রিসেন্ট সোসাইটি একটি বিশ্বজনীন সর্বোচ্চ নিরপেক্ষ সেবা সংগঠন। এই সংগঠনের জাতীয় পর্যায়ের দায়িত্ব পাওয়া মানে খাগড়াছড়ি তথা পার্বত্যাঞ্চলের সকল সম্প্রদায়ের অর্জন। তিনি তিন পার্বত্য জেলায় রেড ক্রিসেন্ট-এর সেবা ও মানবিক কার্যক্রমকে আরো এগিয়ে দল-মত-নির্বিশেষে সকলের অধিকতর আন্তরিক সহযোগিতা কামনা করেন। তিনি আরো বলেন খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন কর্তৃক প্রদত্ত সংবর্ধনা মানুষের সেবায় কাজ করতে আমাকে অনুপ্রেরণা যোগাবে।
খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন ছাড়াও খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জুয়েল চাকমার উদ্যোগেও কংজরী চৌধুরীকে উষ্ণ সংবর্ধনা প্রদান করা হয়।


































