প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের বৃত্তি প্রদান

প্রতিদিনেরচিত্র ডেস্ক

৩১ ডিসেম্বর ২০১৯, ০৮:১৩ পিএম


প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের বৃত্তি প্রদান

প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের বৃত্তি প্রদান ও পুরষ্কার বিতরনী

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলাধীন প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের বৃত্তি প্রদান ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার সকালে কলেজের মাঠ প্রাঙ্গনে প্রফেসর কাজী ফারুকী কল্যান টাস্টের চেয়ারম্যান প্রফেসর কাজী মো: নুরুল ইসলাম ফারুকীর সভাপতিত্বে প্রতিষ্ঠানের অধ্যক্ষ নুরুল আমিন এর সঞ্চলনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর -২ আসনের মাননীয় সাংসদ কাজী শহিদ ইসলাম পাপুল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রায়পুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশীদ, রায়পুর থানার অফিসার ইনচার্জ তোতা মিয়া, এমপির প্রতিনিধি ও সমাজ সেবক কাজী জামশেদ কবির বাক্কী বিল্লাহ, সহ আরো অনেকেই।

অনুষ্ঠানে প্রধান অতিথি উক্ত প্রতিষ্ঠানে অধ্যায়নরত ১০ জন এতিম শিক্ষার্থীর বেতন ও অন্যান্য খরচ বাবদ নগদ ২,৫০,০০০/- (দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা) প্রদান করেন।

Ads