লক্ষ্মীপুরে সড়ক দূর্ঘটনায় নিহত ১

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২৪ ডিসেম্বর ২০১৯, ০৭:১৯ পিএম


লক্ষ্মীপুরে সড়ক দূর্ঘটনায় নিহত ১

কাভার্ডভ্যান ও মোটরসাইকেলের মুখমূখী সংঘর্ষ

লক্ষ্মীপুরের রায়পুরে সড়ক দূর্ঘটনায় দুই সহোদরের ১জন নিহত ও অন্যজন আহত হয়েছে। গতকাল সোমবার রাত আনুমানিক সাড়ে ১০টার সময় রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে দুই ভাই তাদের বোনের অসুস্থ্য মেয়েকে দেখে বাড়ী ফেরার পথে রায়পুর-লক্ষ্মীপুর মহাসড়কের জনতা বাজার ও সিকদার রাস্তার মাঝামাঝি কেয়াম উদ্দিন বেপারী বাড়ীর সামনে অপরদিক হতে আসা দ্রুতগামী কাভার্ডভ্যান ও মোটরসাইকেলের মুখমূখী সংঘর্ষে এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দেলোয়ার হোসেন ফরাজী (৩২) নামক এক ভাই মৃত্যু বরণ করে। দূর্ঘটনায় আহত অপর ভাই মোহাম্মদ হোসেন ফরাজী (৪৫) কে স্থানীয়দের সহায়তায় পুলিশ লক্ষ্মীপুর সদর হাসপাতালে প্রেরণ করে।

নিহত দলোয়ার হোসেন ফরাজী উত্তর চরবংশী ইউনিয়নের ফরাজী বাড়ীর আবদুল মোতালেব ফরাজীর ছোট ছেলে এবং আহত মোহাম্মদ হোসেন ফরাজী আবদুল মোতালেব ফরাজীর বড় ছেলে।

দূর্ঘটনার পর কভার্ডভ্যানের ড্রাইভার কভার্ডভ্যানটি নিয়ে দ্রুত পালিয়ে যায়। রায়পুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

 

Ads