মিজানুর তালুকদারকে আ`লীগের সা: সম্পাদক পদে দেখতে চায় তৃনমূল আ:লীগ

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১২ নভেম্বর ২০১৯, ০৮:৫৩ পিএম


মিজানুর তালুকদারকে আ`লীগের সা: সম্পাদক পদে দেখতে চায় তৃনমূল আ:লীগ

ছবি - সংগৃহীত

চাঁদপুর সদর উপজেলার  ৩ নং কল্যানপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পদে ইউপি সদস্য মোঃ মিজানুর রহমান তালুকদারকে দেখতে চায় কল্যানপুর ইউনিয়নের তৃনমূল আওয়ামী লীগ । আসন্ন ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলনকে কেন্দ্র করে তিনি ছুটে চলেছেন ইউনিয়ন আওয়ামীলীগের বিভিন্ন ওয়ার্ডের তৃনমূলের নেতা কর্মীদের কাছে। সাধারণ সম্পাদক প্রার্থী মিজানুর রহমান তালুকদার তার প্রার্থীতার বিষয়ে বলেন দীর্ঘদিন ধরে আওয়ামীলীগের রাজনীতির সাথে আমি জড়িত। কল্যানপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের  ২বারের সাধারন সম্পাদক ছিলেন। বর্তমান ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদকের দায়িত্বে পালন করছেন, এছাড়াও তিনি টানা ৪ ওয়ার্ডের ৪বারের নির্বাচিত হয়ে এখনো ওয়ার্ড সদস্য পদে রয়েছেন।
বিগত দিনে দলের সকল কর্মকাণ্ডে আমার সরব উপস্থিতি ছিলো।বিগত বছরের জাতীয় সংসদ নির্বাচন থেকে শুরু করে উপজেলা পরিষদ নির্বাচনেও আমি দলের পক্ষে একনিষ্ঠ ভাবে কাজ করছি। তাই আমি আশাবাদী আসন্ন সম্মেলনে তৃণমূল নেতা কর্মীরা আমাকে মূল্যায়ন করবে।তাই আমি প্রত্যাশা করছি কল্যানপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক পদে মনোনীত হবো এবং দলের হয়ে কাজ করে যাবো। 

Ads