লক্ষ্মীপুর শহরে অটোরিক্সা বন্ধে ট্রাফিক পুলিশের প্রচারণা
১৯ অক্টোবর ২০১৯, ০৬:৩৩ পিএম
লক্ষ্মীপুর শহরকে জানজট মুক্ত করতে ইজিবাইক (ব্যাটারী চালিত অটোরিক্সা) বন্ধ রাখতে প্রচারণা চালাচ্ছে লক্ষ্মীপুর ট্রাফিক বিভাগ। গতকাল দুপুর থেকে আজ সন্ধ্যা পর্যন্ত ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মামুন আল আমিন এ প্রচারনা চালান।
এসময় লক্ষ্মীপুর শহরকে জাটজট মুক্ত করতে অটোরিক্সা বন্ধের ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
জানা গেছে, ব্যাটারী চালিত অটোরিক্সার কারনে লক্ষ্মীপুর শহরের উত্তর তেমুহনী থেকে চকবাজার, নুরুল ইসলাম চত্বর এবং পোষ্ট অফিসের সামনে থেকে দক্ষিণ তেমুহনী এলাকা পর্যন্ত জানজট ও ভোগান্তি চরম আকার ধারন করে।
উল্লেখ্য গত রোববার দুপুরে লক্ষ্মীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় লক্ষ্মীপুর শহরকে জানজট মুক্ত করতে সকলের সম্মতিক্রমে অক্টোরিক্সা বন্ধের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহন করা হয়।





























