সাউথইস্ট ব্যাংক পিএলসি. এবং আরতাজ হোল্ডিংস লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক

০২ মে ২০২৪, ০৯:৩২ পিএম


সাউথইস্ট ব্যাংক পিএলসি. এবং আরতাজ হোল্ডিংস লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষর

ছবি- সংগৃহীত।

 

সাউথইস্ট ব্যাংক পিএলসি. এবং আরতাজ হোল্ডিংস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে। সাউথইস্ট ব্যাংক পিএলসি. ব্যবস্থাপনা পরিচালক পরিচালক জনাব নুরুদ্দীন মোঃ ছাদেক হোসেন এবং আরতাজ হোল্ডিংস লিমিটেডের (এএইচএল) ব্যবস্থাপনা পরিচালক জনাব ফরিদ আহ্মেদ মজুুমদার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এই সমঝোতা চুক্তির অধীনে, আরতাজ হোল্ডিংস লিমিটেডের গ্রাহকরা আকর্ষনীয় রেটে এবং আনুষাঙ্গিক সকল সুবিধাসহ সাউথইস্ট এর হোম লোন সুবিধা পাবে।
 

উক্ত অনুষ্ঠানে সাউথইস্ট ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ মাসুম উদ্দীন খান এবং  আবিদুর রহমান চৌধুরীসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
 

Ads