কলাপাড়ায় সামাজিক দূরত্ব বজায় রাখতে সেনাবাহিনীর টহল শুরু

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২৮ মার্চ ২০২০, ০৩:২৬ পিএম


কলাপাড়ায় সামাজিক দূরত্ব বজায় রাখতে সেনাবাহিনীর টহল শুরু

ছবি- প্রতিদিনের চিত্র

কলাপাড়ায় নোভেল-ডি করোনা ভাইরাসের বিস্তার রোধে দুইটি গাড়িযোগে মানুষকে সামাজিক দূরত্ব বজায় রাখতে সেনাসদস্যরা টহল শুরু করেছেন। শুক্রবার থেকে শুরু হয়েছে এ সেনা টহল। সেনাসদস্যরা কলাপাড়া পৌরশহরে মাইকিং করে জনগণকে সচেতন থাকার পরামর্শ দেন।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মো: শহিদুল হক জানান, সামাজিক দূরত্ব বজায় রাখতে সরকারের দেয়া নির্দেশনা বাস্তবায়নে এ সেনা টহল শুরু হয়েছে এবং এ জন্য সব ধরনের পদক্ষেপ নেয়া হয়েছে।

 

Ads