অস্ত্রের মুখে বান্দরবানে সাবেক পৌর কাউন্সিলর অপহরণ

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২৩ মে ২০১৯, ০২:৩৬ পিএম


অস্ত্রের মুখে বান্দরবানে সাবেক পৌর কাউন্সিলর অপহরণ

বান্দরবান সদর উপজেলায় চথোই মং মারমা নামে আওয়ামী সমর্থিত সাবেক কমিশনারকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। এই ঘটনার জন্য জেএসএসকে দায়ী করছে জেলা আওয়ামী লীগ।

বুধবার রাত ৯টার দিকে বান্দরবান সদরের ওজিহেডম্যানপাড়া এলাকার নিজ খামার বাড়ি থেকে অস্ত্রের মুখে তাকে মুখ বেঁধে ধরে নিয়ে যায় দুর্বৃত্তরা।

অপহৃত চ থোয়াই মং মারমা পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি ও ৫নং ওয়ার্ডের সাবেক কমিশনার।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বান্দরবান সদর উপজেলা রেইছা সদর ইউনিয়নের উজিপাড়া থেকে অস্ত্রের মুখে সশস্ত্র সন্ত্রাসীরা বান্দরবান পৌরসভার সাবেক পৌর কাউন্সিলর চথোই মং মারমাকে অপহরণ করেছে।

অপহরণের খবর পেয়ে ঘটনাস্থলসহ আশপাশের এলাকাগুলোতে অভিযানে নেমেছে সেনাবাহিনী, পুলিশসহ আইনশঙ্খলা বাহিনী।

অপহরণের ঘটনার পর রাত ১০টার দিকে আওয়ামী লীগ জেলা শহরে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে। তারা অবিলম্বে অপহৃত চথুইমং মারমার মুক্তির দাবি জানিয়েছে।

অপহৃত ব্যক্তির পরিবারের সদস্যরা জানান, জেলা শহর থেকে মাত্র পাঁচ কিলোমিটার দুরে উজিমুখ হেডম্যানপাড়ায় চথুইমং মারমার খামারবাড়িতে আট-নয়জনের একটি সশস্ত্র সন্ত্রাসী দল হানা দেয়। সন্ত্রাসীরা চথুইমং মারমাকে খামারবাড়ি থেকে টেনেহিঁচড়ে ধরে নিয়ে যায়। এ সময় তাঁর স্ত্রীও খামারে ছিলেন। স্বামীকে নিয়ে যাওয়ার সময় বাধা দিলে তাঁকেও সন্ত্রাসীরা কিলঘুষি ও লাঠি মারে।

চথুইমং মারমার স্ত্রী বলেছেন, সন্ত্রাসীরা খামারবাড়িতে এসে তাঁর স্বামীকে ডাকাডাকি করে। তাঁকে পেয়ে ধরে পাহাড়ের দিকে নিয়ে যায়। সন্ত্রাসীরা চাকমা, মারমা ও বাংলা ভাষায় কথা বলছিল। তবে তিনি তাদের কাউকে চিনতে পারেননি।

Ads