লামা ব্লাড ব্যাংকের ৩য় বর্ষপূর্তি উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১২ আগস্ট ২০১৮, ০২:০৬ এএম


লামা ব্লাড ব্যাংকের ৩য় বর্ষপূর্তি উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

“প্রস্তুত যদি থাকে দুইজন রক্তদাতা, থাকবে গর্ভবর্তী মায়ের প্রানের নিশ্চয়তা” এই প্রতিপাদ্য সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে বান্দরবানে লামা উপজেলায় লামা ব্লাড ব্যাংক এর ৩য় বর্ষপূর্তি উৎসব পালিত হয়েছে। ১১ আগষ্ট শনিবার সকাল ১০টায় দিনটি উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালী হয়।  র‌্যালীটি লামা বাজার গুরুত্বমোর  প্রদক্ষিণ শেষে লামা টাউন হলে এক আলোচনা সভায় মিলিত হয়।

স্বেচ্ছাসেবী সংগঠন লামা ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা ও এডমিন মো. আখতার হামিদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন লামা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল। অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠান শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নূর-এ-জান্নাত রুমি। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. আলী হোসেন, লামামূখ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর শুক্কুর। এতে অনুষ্ঠানকে প্রাণবন্টন করার জন্য বিশেষ আলোচক ছিলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজের হেমাটোলজি বিভাগের অধ্যাপক ডাঃ শাহেদ আহমদ চৌধুরী। 
অধ্যাপক ডাঃ শাহেদ আহমদ চৌধুরী অনুষ্ঠানে মূল প্রবন্ধ তুলে ধরে থ্যালাসেমিয়া রোগের সৃষ্টি ও প্রতিকার নিয়ে আলোচনা করেন। 

প্রধান অতিথি আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল বলেন, লামা ব্লাড ব্যাংকের সকল কাজের পাশে ছিলাম, আছি ও থাকবো। জনস্বার্থে পরিচালিত এই স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের সার্বিক সহায়তা করা হবে। তিনি সবাইকে মাদক পরিহার করে, রক্ত দানে এগিয়ে আসতে অনুরোধ করেন।

পরে আলোচনা শেষে লামা উপজেলার কৃতি সন্তানদের ক্রেষ্ট উপহার ও গরীব মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ প্রদান করা হয়। 

 

Ads