লর্ডসে ফাইনাল খেলার আবহাওয়ার পূর্বাভাস
১৪ জুলাই ২০১৯, ০৫:৪৪ পিএম
চলতি বিশ্বকাপের দ্বাদশ আসরের ফাইনালে ক্রিকেটের তীর্থভূমি লর্ডসে মুখোমুখি স্বাগতিক ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায় শুরু হবে ম্যাচটি। আবহাওয়া রিপোর্ট বলছে, নির্বিঘ্নেই মাঠে গড়াবে ফাইনালের লড়াই।
ইংল্যান্ড এর লর্ডসের আবহাওয়ার পূর্বাভাস আজ ভাল। আজ কোন বৃষ্টির সম্ভাবনা নেই। সকাল থেকে রাত পর্যন্ত আকাশে হালকা মেঘ থাকবে। তবে তা বর্ষণের আশংকা শূন্যের কোঠায়। তাপমাত্রা ১৮ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করবে।
চলতি বিশ্বকাপের ১২তম আসর শুরু হতেই বাগড়া হয়ে দাড়ায় বৃষ্টি। এই বৃষ্টি বাগড়া দেওয়াতে গ্রুপপর্বের ৪টি ম্যাচ পরিত্যাক্ত হয়েছে। এমনকি প্রথম সেমিফাইনাল ম্যাচেও বৃষ্টি বাগড়া দেয়, ফলে ম্যাচটি ঐদিন স্থগিত রেখে রির্জাভ ডেতে সম্পূর্ণ হয়। চলতি বিশ্বকাপ আসরে বৃষ্টি বাগড়া দেওয়ার কারণে সর্বোচ্চ ম্যাচ বাতিলের রেকর্ডও হয়। আজ ফাইনালেও আকাশ কিছুটা মেঘলা ছিল। কিন্তু এমন অবস্থায় আবহাওয়া অফিস সুসংবাদ দিয়েছে। এই সংবাদে কোটি কোটি ক্রিকেট প্রেমিরা খুশি। ক্রিকেট প্রেমিরা শুধু অপেক্ষায় আছে, ২০১৯ বিশ্বকাপ চ্যাম্পিয়ন এর আশায়।
নিউজিল্যান্ড এর সম্ভাব্য একাদশ: মার্টিন গাপটিল, হেনরি নিকোলস, কেন উইলিয়ামসন (অধিয়ানায়ক), রস টেলর, টম লাথাম (উইকেটরক্ষক), জিমি নিশাম, কলিন ডি গ্র্যান্ডহোম, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, ট্রেন্ট বোল্ট, লুকি ফার্গুসন।
ইংল্যান্ড এর সম্ভাব্য একাদশ: জেসন রয়, জনি বেয়ারস্টো, জো রুট, এউইন মরগ্যান (অধিনায়ক), বেন স্টোকস, জস বাটলার (উইকেটরক্ষক), ক্রিস ওকস, লিয়াম প্লাঙ্কেট। আদিল রশিদ, জোফরা আর্চার, মার্ক উড।

























