এবার মহিলা সাংবাদিককে কু-প্রস্তাব গেইলের

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২১ মে ২০১৬, ০৬:৪৮ পিএম


এবার মহিলা সাংবাদিককে কু-প্রস্তাব গেইলের

প্রতিদিনের চিত্র ডেস্ক :: ক্রিস গেইল মানেই যেন এখন বিতর্ক! ফের মহিলা সাংবাদিককে কু-প্রস্তাব দিয়ে বিতর্কে জড়ালেন ক্যারিবিয়ান দৈত্য! সদ্য কন্যা সন্তানের পিতা হয়েছেন গেইল৷ কিন্তু তাতে কি! মহিলা সাংবাদিকদের কু-প্রস্তাব দিতে দু-বার ভাবেন না বাঁ-হাতি ক্যারিবিয়ান ওপেনার৷

গত বছর জুনে বিগ ব্যাশ টুর্নামেন্ট চলাকালীন চ্যানেল টেনের মহিলা সাংবাদিককে সাক্ষাৎকার দেওয়ার সময়ই কু-প্রস্তাব দিয়েছিলেন গেইল৷ এবার আইপিএল চলাকালীন শালীনতার মাত্রা ছাড়িয়ে গেলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বাঁ-হাতি ওপেনার৷ লন্ডনের টাইমস ম্যাগাজিনের মহিলা সাংবাদিককে সাক্ষাৎকার দেওয়ার সময় জিজ্ঞেস করেন, তিনি কোনদিন ‘থ্রিসাম’ করেছেন কি না! গেইলের দাবি মহিলা সাংবাদিকটি বিষয়টি ভীষণ উপভোগ করেছেন৷ বিশ্বে তাঁর যে মহিলা ফ্যানের সংখ্যা কম নয়,তা জানাতে ভোলেননি গেইল৷

যদিও বিষয়টি ‘জোকস’ বলে উড়িয়ে দেন ক্যারিবিয়ান ব্যাটসম্যান৷ কিন্তু মহিলা সাংবাদিক এডওয়ার্ডসের জানিয়েছেন, গেইল আমাকে জিজ্ঞেস করেন, আমার সঙ্গে কতজন কৃষ্ণাঙ্গ পুরুষের সম্পর্ক রয়েছে৷ আমি কোনও উত্তর না-দেওয়ার আবার জিজ্ঞেস করেন আমি ক’জনের সঙ্গে থ্রিসাম করেছি৷

মহিলাদের নিয়ে তাঁর মতামত জানিয়ে গেইল বলেন, মহিলারা যা চান, তাই করতে পারে৷ জামাইকান মহিলারা এ ব্যাপারে অত্যন্ত খোলামেলা৷ গত মাসেই গেইলের বান্ধবী নাতাশা ব্রিজ এক কন্যা সন্তানের জন্ম দিয়েছে৷ এ সময় আইপিএল থেকে সাময়িক ছুটি নিয়ে দেশে ফিরে গিয়েছিলেন গেইল৷ আইপিএল নাইনে গেইলের ব্যাটে সেভাবে ঝড়ে না-উঠলেও বিতর্কের সাইক্লোন তুলে দিয়েছেন ক্যারিবিয়ান ওপেনার৷

Ads