বাংলাদেশ মহিলা ফুটবল টিমের সাফল্য এবং অামাদের করনীয়
১১ নভেম্বর ২০১৮, ০৭:০৯ পিএম
যদি প্রশ্ন করা হয় ব্রিটেনের অাজকের এই অবস্থানের পিছনে অবদান কাদের?
এক কথায় প্রকাশের ন্যায় উত্তর হবে সে দেশের নারী-পুরুষ উভয়ের এগিয়ে অাসার কারনেই অাজকে তাদের এতো প্রভাব এবং খ্যাতি। একটি দেশকে উন্নতির সর্বোচ্চ স্বর্ণশিখরে উঠতে হলে প্রয়োজন পরে নারী-পুরুষ উভয়ের অবদানের। এটাকে কেউ অস্বীকার করতে পারবে না। তারপর অাসি ক্যারিয়ার ব্যাপারটি নিয়ে কিছু বলতে, বিভিন্ন পন্থায় বিভিন্ন ক্যারিয়ার গঠিত হবে এটাই স্বাভাবিক। কেউ অামাদের মাননীয় প্রধানমন্ত্রীর ন্যায় বিশ্বব্যাপী দেশকে এগিয়ে নিবে। কেউ তহুরার মতো ফুটবলার হয়ে দেশের গৌরব বিদেশে ছড়িয়ে দিবে এবং দেশের জন্য বৈদেশিক মুদ্রা অর্জন করবে। কেউ নিশাত মজুমদারের মতো এভারেস্ট জয় করে গিনিস বুকে নাম লিখাবে। এভাবেই পুরুষের পাশাপাশি নারীদের অগ্রণী ভূমিকায় একটি দেশ এগিয়ে যাবে। একজন বা শুধু পুরুষের অর্জন দিয়ে দেশ এগোবে না। যার যার অবস্থান থেকে সে তার সাধ্যনুযায়ী চেষ্টা করবে দেশকে এগিয়ে নিতে। এই স্বাভাবিক বিষয়টি জনসাধরণের নিকট অামাদের দায়িত্বে পৌছিয়ে দেওয়া উচিত। কেননা বর্তমানে অনেকেই কন্যা সন্তানকে কল্যাণের চোখে দেখে না। তাদের নিকট এই কল্যাণীর্র দৃষ্টি পড়ার জন্য সর্বদিকে মেয়েদের সাফল্য অর্জন করাটা জরুরী। তারপর অাসি মেয়ে ফুটবলারদের প্রসঙ্গে।
নেপাল ও তাজিকিস্তানে গত দুই বছরে এএফসি অনূর্ধ্ব-১৪ আঞ্চলিক চ্যাম্পিয়নশিপে সেরা হয়েছে বাংলাদেশ মেয়ে ফুটবল টিম। ঢাকায় এএফসি অনূর্ধ্ব-১৬ বাছাই পর্বে চ্যাম্পিয়ন হয়ে থাইল্যান্ডে অনূর্ধ্ব-১৬ এশিয়ান মহিলা ফুটবলের চূড়ান্ত আসরে আট দেশের মধ্যে মেয়েরা স্থান করে নিয়ে লড়াকু ইতিবাচক ফুটবল খেলেছে। এরপর দক্ষিণ এশিয়ার অনূর্ধ্ব-১৫ ফুটবলে সেরা হিসেবে পরিচিত হওয়া সহ বর্তমানে অনূর্ধ্ব ১৮ দলের সাফল্য।
একটি ফুটবল টিম যাদের সূচনালগ্ন হয় ২০০২ সালে। এবং দলটি প্রথম বিদেশের মাটিতে ম্যাচ খেলে ২০০৫ সালে। সেই দলটি ২০১৮ সালে বিশ্বব্যাপী প্রশংসা কুড়াচ্ছে। তাও মাত্র ১৬ বছরে। বালিকারা শুরু করেছে। একদিন সবাই তাদের পথ ধরে শুরু করবে। এখন শুধু তাদের গোছানোর অভাব। এই দায়িত্বটা যথাযথভাবে পালন করা হলে বাংলাদেশ বিশ্বের কাছে নতুনভাবে পরিচিতি লাভ করবে। তাই সকলের উচিত হবে বাংলাদেশ মহিলা ফুটবল টিমকে উৎসাহ উদ্দিপনা দিয়ে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা।
.
শিক্ষার্থী,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
























