রামগড়ে পদোন্নতিজনিত বিদায়ী ইউএনও কাজী শামীমকে প্রেস ক্লাবের সংবর্ধনা
০৭ নভেম্বর ২০২৬, ০৫:০১ পিএম
খাগড়াছড়ির রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক কাজী শামীম-এর পদোন্নতিজনিত বদলি উপলক্ষে বিদায়ী সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করেছে রামগড় প্রেস ক্লাব।
গত ৬ নভেম্বর (শুক্রবার) সন্ধ্যায় রামগড় প্রেস ক্লাব কার্যালয়ে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদায়ী ইউএনও কাজী শামীম। রামগড় প্রেস ক্লাবের সভাপতি নিজাম উদ্দিন লাভলু'র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দিনের সঞ্চালনায় ক্লাবের কার্যনির্বাহী কমিটি ও সাধারণ সদস্যরা যৌথভাবে বিদায়ী এই কর্মকর্তাকে সম্মাননা স্মারক তুলে দেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ঝালকাঠি জেলায় অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে পদোন্নতি পেয়ে রামগড় ছাড়ছেন কাজী শামীম।
একজন জনপ্রশাসক যখন নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করেন, তখন তাঁর বিদায়লগ্নে স্থানীয় সুধীমহলে গভীর শ্রদ্ধার সৃষ্টি করে। রামগড় প্রেস ক্লাবের এই আয়োজন ইউএনও কাজী শামীমের কর্মময় জীবনের প্রতি গণমাধ্যমকর্মীদের ভালোবাসারই এক অনন্য বহিঃপ্রকাশ। বক্তারা তাঁর পরবর্তি ভবিষ্যৎ কর্মজীবনের সর্বাঙ্গীন সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করেন।
এসময় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিতে ছিলেন রামগড় প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি শুভাশীষ দাশ ও সহ সভাপতি মো. বাহারসহ আরও উপস্থিত ছিলেন
কোষাধ্যক্ষ শাহাদাত হোসেন কিরণ,
যুগ্ম সম্পাদক রতন কুমার বৈষ্ণব ত্রিপুরা ও মোশাররফ হোসেন।
এছাড়া প্রেস ক্লাবের অন্যান্য সদস্য ও স্থানীয় সংবাদকর্মীদের মধ্যে সাইফুল ইসলাম, এমদাদ খান, মাসুদ রানা, শাহেদ হোসেন রানা, মো. জহিরুল ইসলাম, মোজাম্মেল হোসেন, মো. শরীফ এবং মো. বেলাল হোসেন অনুষ্ঠানে উপস্থিত থেকে বিদায়ী ইউএনওকে শুভেচ্ছা জানান।






















