জাপানের দুই প্রতিনিধির সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের পৃথক বৈঠক

নিজস্ব প্রতিবেদক

২৬ অক্টোবর ২০২৬, ০২:০১ পিএম


জাপানের দুই প্রতিনিধির সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের পৃথক বৈঠক

জাপানের রাজধানীতে ইম্পেরিয়াল হোটেলে জাপানের দুই প্রতিনিধির সঙ্গে পৃথক বৈঠক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। 

আজ সোমবার অনুষ্ঠিত এসব বৈঠকে জাপানের ভূমি, অবকাঠামো, পরিবহন ও পর্যটনমন্ত্রী এবং জাপান-বাংলাদেশ কমিটি ফর কমার্শিয়াল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশনের চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করেন প্রধানমন্ত্রী।

 বৈঠকগুলোতে দুই দেশের পারস্পরিক সহযোগিতা ও বাণিজ্যিক-অর্থনৈতিক সম্পর্ক জোরদারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এ সময় বাংলাদেশের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত উপস্থিত ছিলেন।

Ads